Wednesday, June 24, 2026

নজিরবিহীন! বিধানসভার অধিবেশনে প্রথম ৭ প্রশ্ন কর্তা-ই অনুপস্থিত, অসন্তুষ্ট স্পিকার

Date:

Share post:

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলীয় বিধায়কদের বার বার বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই অনুপস্থিতির নজির। বিধানসভার অধিবেশনে অনুপস্থিত প্রথম ৭ প্রশ্ন কর্তা বিধায়ক-ই। নজিরবিহীন ঘটনা! অতীতে যা নাকি কখনও হয়নি। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হলেন স্পিকার।

শুধু বিজেপি বিধায়ক নয়, অনুপস্থিত বিধায়কদের মধ্যে ৩ জন তৃণমূলেরও। বাকি ৪ জন বিরোধী বিধায়ক। তৃণমূলের অনুপস্থিত বিধায়কদের মধ্যে রয়েছেন দেবেশ মণ্ডল, অপূর্ব সরকার, রফিকুল ইসলাম মন্ডল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘খুবই স্কেলিটন উপস্থিতি। বিশেষ করে ট্রেজারি বেঞ্চকে (সরকারি বেঞ্চ) বলব এটা কী? শাসক দলের চিফ হুইপ বা সরকার পক্ষের মুখ্য সচেতকও অনুপস্থিত!”

অসন্তুষ্ট স্পিকারের আরও সংযোজন, ‘এটা দুর্ভাগ্যজনক’! শেষপর্যন্ত অষ্টম প্রশ্ন কর্তাকে দিয়েই অধিবেশন শুরু করতে হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। অষ্টম প্রশ্ন কর্তা ছিলেন শওকত মোল্লা। উল্লেখ্য, এদিন বিধানসভায় একজন বিজেপি বিধায়কও ছিলেন না। শুভেন্দু অধিকারী এলেও, তিনি তাঁর নিজের ঘরেই ছিলেন। বুধবার তাঁকে সাসপেন্ড করেন স্পিকার।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...