Thursday, June 25, 2026

বকেয়া ১৬০ কোটি, স্পনসরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ BCCI-এর : রিপোর্ট

Date:

Share post:

প্রাক্তন স্পনসর বাইজু’স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হিসাবে চুক্তি শেষ হয়ে গিয়েছে বাইজু’স-এর। নতুন স্পনসর অ‍্যাডিডাসের আগে ভারতীয় দলের স্পনসর ছিল বাইজু’স। বিসিসিআইয়ের অভিযোগ বাইজু’সের কাছে এখনও তাদের ১৬০ কোটি টাকা বকেয়া আছে। সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে বাইজু’স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে বোর্ড। জানা যাচ্ছে, ‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’-এ অভিযোগ করেছে বিসিসিআই।

এই নিয়ে বোর্ডের দাবি, বাইজু’সের কাছে ছ’মাসের উপর টাকা বকেয়া রয়েছে। ২০২২ সালের মার্চ মাসে শিক্ষা সংক্রান্ত অ্যাপ বাইজু’স-এর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বোর্ডের। সেই সময় পর্যন্ত সব টাকা মিটিয়ে দিয়েছিল বাইজু’স। কিন্তু যত দিন না নতুন জার্সি স্পনসর পাওয়া যাচ্ছে তত দিন বাইজু’স-কে থেকে যাওয়ার অনুরোধ করে বোর্ড। সেই মতো, ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত ভারতীয় দলের জার্সি স্পনসর ছিল বাইজু’স। বোর্ডের অভিযোগ, শেষ ছ’মাসেরই টাকা মেটায়নি বাইজু’স। সেই কারণেই আইনি পদক্ষেপ করেছে তারা। যদিও এই নিয়ে বাইজু’স অবশ্য জানিয়েছে, বোর্ডের সঙ্গে তাদের কথাবার্তা চলছে।

আরও পড়ুন:ভারতীয় দলের দায়িত্বে ফের দ্রাবিড়, নতুন চুক্তির পর কী বললেন ভারতীয় দলের কোচ?

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...