Saturday, April 4, 2026

কাজের দিনে ভো.গান্তি, বিজেপির সভা ঘিরে যানজ.টের আশ.ঙ্কা কলকাতায়!

Date:

Share post:

আজ গেরুয়া শিবিরের সভার কারণে দিনভর ব্যাপক যানজটে নাকাল হতে চলেছেন শহরবাসী। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সকাল দশটা থেকে ভারতীয় জনতা পার্টির সভা (BJP party meeting) শুরু হবে।যাঁরা ট্রেনে আসবেন, তাঁরা হাওড়া বা শিয়ালদহ স্টেশনে নেমে খাওয়াদাওয়া করবেন। তার পর হেঁটে চলে আসবে সভাস্থলে। যে যে পথ দিয়ে মিছিল আসবে সেই সব পথের ট্রাফিক ব্যবস্থার সমস্যার কারণে বিকল্প রুটে ভোগান্তির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

বিজেপি সূত্রে খবর তাদের দলের কর্মী এবং সমর্থকরা বিভিন্ন জেলা থেকে মিছিল করে না এসে একেবারে সরাসরি শহর কলকাতায় মিলিত হবেন। ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে বিজেপির যে কর্মীরা নামবেন, তাঁরা মৌলালি-এসএন ব্যানার্জি রোড হয়ে আসবেন সভামঞ্চে। সে কারণে ওই রাস্তায় যানজট তৈরীর আশঙ্কা থাকছে। হাওড়া স্টেশনে থেকে মিছিল টি বোর্ড, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে মঞ্চে এসে পৌঁছবেন। সে ক্ষেত্রে ওই সব রাস্তায় ধীর গতিতে এগোতে পারে গাড়ি। সপ্তাহের মাঝের দিনে অফিস টাইমে এই ভোগান্তি নিয়ে রীতিমতো বিরক্ত সাধারণ মানুষ। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বলা হয়েছে পরিস্থিতি অনুযায়ী বিকল্প রুটের ব্যবস্থা করা হবে। এজেসি বোস রোড, রেড রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে চলাচল করতে পারবে গাড়ি। রাস্তায় অতিরিক্ত ১০০০ পুলিশকর্মী নামানো হবে। মঞ্চ এবং আশপাশের এলাকাকে ছ’টা জোনে ভাগ করা হয়েছে। প্রতি জোনের দায়িত্বে রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...