Saturday, February 21, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে ফের র‍্যা.গিংয়ের অভিযোগ, ক্যাম্পাসে চা.ঞ্চল্য

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইন হস্টেলে (Main Hostel) ফের র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে (Campus)। তবে নিজের নাম গোপন রেখে স্নাতকোত্তরের (Post Graduate) প্রথমবর্ষের ওই পড়ুয়া ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর। আর পুরো বিষয়টি সামনে আসতেই ফের নতুন করে সংবাদ শিরোনামে উঠে এল যাদবপুর। সূত্রের খবর, অভিযোগপত্রে ওই ছাত্র জানিয়েছেন হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছি না। এমন পরিস্থিতিতে আর যাই হোক লেখাপড়া চালিয়ে যাওয়া কোনওমতেই সম্ভব নয়।

অভিযোগপত্রে পড়ুয়ার আরও অভিযোগ, হস্টেলে যাওয়ার পর থেকেই তাঁর উপর নানা ভাবে র‌্যাগিংয়ের চেষ্টা করা হয়। প্রথমে যখন হস্টেলে মেস চালু হয়, তখন পড়ুয়াকে মেস কনভেনর করা হয়। কিন্তু, হস্টেলে নতুন হওয়ার কারণে মেস কমিটি যেভাবে তাঁকে বাজার করতে বলে, সেভাবে বাজার করতেন। তা সত্ত্বেও গত ২৫ নভেম্বর সকালে বাজারের পর মাছের পরিমাণ কেন ছোট এবং ডাল কেন পাতলা হয়েছে, এই বলে পড়ুয়াকে অকথ্য ভাষায় গালাগালি করা হয় বলে অভিযোগ। এরপরই ওই ছাত্রের অভিযোগ, ঘটনার পর থেকে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। তারপর মেস কনভেনরের পদ থেকে তাঁকে বাদ দেওয়া হয় এবং তারপর থেকেই ওই পড়ুয়াকে লাগাতার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ।

গত অগাস্ট মাসেই বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলেই র‍্যাগিংয়ের কারণে ছাত্রমৃত্যুর অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নয়া অভিযোগে অস্বস্তিতে শতাব্দীপ্রাচীন এই বিশ্ববিদ্যালয়। তবে এই ছাত্রমৃত্যুর ঘটনার পরই তড়িঘড়ি ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু র‍্যাগিংয়ের নয়া অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে। তবে লাগাতার এমন অভিযোগে ফের প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা।

 

 

 

 

spot_img

Related articles

বাংলার সিনেমার জয়: ‘বিনোদিনী’ RIFF-এ পুরস্কার জিতে মত পরিচালক রামকমলের

জয়িতা মৌলিক একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদস্য  সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...

কীসের চাপ? মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই ট্রাম্প-শুল্কে মোদির স্বাক্ষরে প্রশ্ন

সুপ্রিম কোর্টের কাছে সপাটে চড় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এক্তিয়ারের বাইরে গিয়ে বিশ্বের দেশগুলির উপর পাল্টা শুল্ক চাপিয়েছিলেন...

বিধানসভা নির্বাচনের সময়েই IPL, দিন ঘোষণার আগে BCCI তাকিয়ে কমিশনের দিকেই

টি২০ বিশ্বকাপ (T20 World CUP)শেষ হলেই শুরু হবে আইপিএল(IPL 2026)। সাধারণত মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হয়...

রজতজয়ন্তী বর্ষে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’, কালজয়ী সৃষ্টির উদযাপনে গায়ক পর্ণাভ

সৃষ্টি হয়েছিল নয়ের দশকে, তারপর কখনও বিলম্বিত আবার কখনও দ্রুত লয়ের সুরে বাংলার আট থেকে আশির ঘরে পৌছে...