Saturday, June 20, 2026

যাদের আছে ভুরিভুরি, সেই করে বেশি চু.রি! বাংলার বকেয়া নিয়ে BJP-কে বিঁ.ধে তী.ব্র ক.টাক্ষ মমতার

Date:

Share post:

কথায় কথায় বাংলার শাসকদলের নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অপবাদ দেয় বিরোধীরা। বুধবার, শীতকালীন অধিবেশনে এই নিয়ে বিরোধীর তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে বাংলার বঞ্চনা নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রীর বলেন, ‘‘বিজেপি সব কিনে নিয়েছে! ১০০ দিনের কাজ। আবাস যোজনা, রাস্তার কাজের টাকা দেয়নি। GST-র নামে কর তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। দিনের পর দিন ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পেলেন না, তাঁদের জন্য় বুক কাঁদে না এঁদের। লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন এঁরা।”

এরপরেই গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “যাদের আছে ভুরি ভুরি, সেই করে বেশি চুরি। গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না। আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। সব গেরুয়া করে দিয়েছে।”

দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সব দলেই ভাল এবং খারাপ আছে। CPM বা ও দিক থেকে আসা লোক অন্যায় করতে পারে। ব্যবস্থা নিয়েছি।”

কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে এজেন্সিরাজ নিয়ে ফের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা দেশকে ভিখারি করে দিয়ে তৃণমূলকে চোর বলে! যাদের কোটি কোটি টাকা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। সিপিএম থেকে আসা কেউ কিছু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। কৃষ্ণ কল্যাণী, তন্ময়কে থ্রেট করল, গুটি গুটি পায়ে ইনকাম ট্যাক্স চলে গেল।” আগামী দিনে যখন বিজেপি ক্ষমতায় থাকবে না, প্রত্যেকের দেনা-পাওনা কড়ায় গন্ডায় বুঝে নেবেন বলে হুঙ্কার দেন মমতা।

 

 

 

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...