Saturday, June 27, 2026

স্ব.স্তিতে চট্টোপাধ্যায় পরিবার! অপা.রেশন শেষে সুস্থ আছেন পরম-পত্নী

Date:

Share post:

বিয়ের জল গায়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই নববধূকে নিয়ে হাসপাতালে ছুটতে হয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee)! সোমবার বিয়ের পর মঙ্গলেই এমন খবরে একাধিক ট্রোলিং ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার উৎকণ্ঠা প্রকাশ করেছেন। জানা যায় কিডনির অপারেশনের কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় পিয়াকে। তবে নিজেদের ‘প্রাইভেট ওয়েডিং সেরেমনি’র মতো অসুস্থতা নিয়েও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) কিংবা পিয়া চক্রবর্তী ( Piya Chakraborty) কেউই মিডিয়ার সামনে মুখ খোলেননি। সূত্র বলছে উৎকণ্ঠার অবসানে আপাতত সুস্থ আছেন চট্টোপাধ্যায় বাড়ির নতুন ঘরণী।

চলতি সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনেই ঘরোয়া অনুষ্ঠানে পরমব্রত আর পিয়ার (Parambrata Chatterjee and Piya Chakraborty wedding) আইনি বিয়ে সম্পন্ন হয়। দুপুরে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে রেজিস্ট্রি পর সন্ধ্যা বেলায় সামান্য রিসেপশনের আয়োজন করা হয়েছিল। হ্যান্ডলুমের পোশাকে ছিমছাম বিয়ে সারেন যুগলে। কিন্তু তারপরেই ছন্দপতন। মধ্যরাতে কোমর, পিঠে যন্ত্রণা শুরু হয় পিয়ার। মঙ্গলবার দুপুরেই ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। নববধূর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর কিছু দিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল পিয়ার। সেই যন্ত্রণাতেই মধ্যরাতে কাহিল হয়ে পড়েন। সূত্রের খবর,গতকাল সন্ধ্যার দিকে অস্ত্রোপচার হয় পিয়ার। চিকিৎসকরা বলছেন আপাতত স্থিতিশীল আছেন তিনি। যদিও হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...