Friday, May 15, 2026

আন্তর্জাতিক বাণিজ্যমেলা: প্রগতি ময়দানে রেকর্ড ব্যবসা বাংলার প্যাভিলিয়নের

Date:

Share post:

দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় রেকর্ড পরিমাণে ব্যবসা করেছে বাংলার প্যাভিলিয়ন।প্রতিবারই দিল্লির প্রগতি ময়দানের আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলার প্যাভিলিয়ন থাকে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর, বিভাগের তরফে প্যাভিলিয়নে স্টল থাকে। দিল্লির রেসিডেন্ট কমিশনের তরফে জানা গিয়েছে, মাত্র ১৪ দিনে মোট ৫০ লক্ষ টাকারও বেশি অঙ্কের ব্যবসা করেছে বাংলার প্যাভিলিয়ন। শুধুমাত্র বিশ্ব বাংলার স্টল থেকেই বিক্রি হয়েছে আড়াই লক্ষ টাকারও বেশি অঙ্কের। এবার যোগ হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন উদ্যোগ “বাংলার শাড়ি” নতুন এই স্টল থেকেই ব্যবসা এসেছে ২ লক্ষাধিক টাকার উপরে।

দিল্লির রেসিডেন্ট কমিশনের তরফে জানা গিয়েছে , প্রায় প্রতিটি স্টল থেকেই এবার ভাল ব্যবসা হয়েছে। এমনকী, রাজ্যের মহিলা সমবায় থেকেও বিক্রি হয়েছে ৩ লক্ষ টাকার বেশি সামগ্রি। বাংলার প্রাচীন সংস্থা তন্তুজ সাড়ে ১১ লক্ষ টাকার বেশি অঙ্কের ব্যবসা করেছে। এবারের নতুন স্টল রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর থেকেও ব্যবসা প্রায় ৫৬ হাজার টাকার। সব মিলিয়ে রাজ্যের প্যাভিলিয়নের ১৫টি স্টল থেকে আয় হয়েছে ৫৩ লক্ষ ২৫ হাজার ৯৬৭ টাকার। এবারের বাণিজ্য মেলায় স্বচ্ছতার জন্যে পুরষ্কৃত হয়েছে বাংলা। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে জানান, এবার রাজ্যের প্যাভিলিয়ন রেকর্ড ব্যবসা করেছে।

একনজরে মোট ব্যবসার তালিকা-

বিশ্ব বাংলা ২,৬২,৯৩৪
তন্তুজ ১১,৬২,৮৯২
মঞ্জুসা ১,৬৭,৫৬৬
বঙ্গশ্রী ৩,৪৫,৬৫৬
বাংলার শাড়ি ২,০৯,৭১৮
খাদি ২,০২,১০০
মহিলা সমবায় ৩,৩৮,৪০০
আদিবাসী উন্নয়ন ৫৫,৯৯১
কৃষি বিপণন ৬৫,৮৯৫
বাংলার মিষ্টি ৬,১৭,৫০০

আরও পড়ুন- বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অ.বমাননা! বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ক.ড়া প.দক্ষেপ স্পিকারের

Related articles

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...