Tuesday, April 7, 2026

নভেম্বরের শেষেও বেপাত্তা শীত! আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে স.র্দি-কা.শি

Date:

Share post:

কথা দিয়েও কথা রাখল না শীত (Winter)। অন্যান্য বছর এই সময় সোয়েটার, কম্বল আর জ্যাকেটের দারুণ সহাবস্থান দেখা যায়। কিন্তু এবার ব্যতিক্রম। দুপুরের মিঠে রোদে লেপ গরম করে, রাতের ঠান্ডায় তার আমেজ উপভোগ করার সৌভাগ্য এখনও হল না দক্ষিণবঙ্গবাসীর। নিম্নচাপের কাঁটায় সকাল থেকেই মেঘলা আকাশে বাড়ছে উষ্ণতা। বেপাত্তা শীত। ডিসেম্বরের শুরুতেই আবার ঘূর্ণিঝড়ের (Cyclone alert) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (IMD)। সেই ঠেলায় প্রবেশ করতে পারে মেঘ। সবমিলিয়ে শীতের কাঁপুনি আপাতত অদৃশ্য।

সপ্তাহের মাঝের এই দিনটায় সকাল থেকে আকাশের মুখ ভার। শীতের দাপট নেই হেমন্তের হিমেল বাতাসও নেই। রাতে ফেরার সময় ঠান্ডা লাগার ভয়ে সকালে যাঁরা হালকা গরম পোশাক গায়ে চাপিয়েছেন, তাদের অবস্থা গলদঘর্ম হওয়ার মতো। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) রিপোর্ট বলছে একধাক্কায় স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। হতাশ শীতপ্রেমী বঙ্গবাসী। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ যা আগামিকাল রাতের পর থেকেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দিন সাতেক তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই। তবে কখনও গরম আবার কখনও হালকা হালকা হাওয়া- এই দুয়ে মিলে সর্দি-কাশির দাপট বাড়ছে বলে মত চিকিৎসকদের।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...