Saturday, June 13, 2026

প্রয়োজনেই বাড়ানো হয়েছে: বিধানসভায় বিধায়কদের বেতন বৃদ্ধি বিল পাশের পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নির্ধারিত সূচি মেনেই বিধানসভায় পাশ হল বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল। বুধবার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতেই এই বিল পাশ হয়। তার পরেই মুখ্যমন্ত্রী সাফ জানান, অনেক বিধায়ক আছেন যাঁরা আর্থিকভাবে সচ্ছল নন। তাঁদের এই বেতন প্রয়োজন। শুধউ তাই নয়, মুখ্যমন্ত্রী জানান, বাংলার বিধায়কদের বেতন অন্যান্য অনেক রাজ্যের বিধায়কদের বেতনের থেকে অনেক কম।

বিধায়কদের (MLA) বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছিলেন তাঁর বিরোধিতা করে বিজেপি। এদিন অবশ্য গেরুয়া শিবিরের বিধায়করা কেউ অধিবেশনে উপস্থিত ছিলেন না। বিল পাশের পরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বাড়িয়েছি বেশ করেছি। সুযোগ পেলে আবার বাড়াব।” এরপরেই কারণ ব্যাখ্যা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “যাদের পকেটে অনেক টাকা ভর্তি তাঁরা চিৎকার করছেন। গোলমাল করছেন। অনেক বিধায়ক আছেন যাঁদের কোটি কোটি টাকার সম্পত্তি তাঁদের টাকা নেওয়ার দরকার নেই। অনেকে আছেন ক্ষেতে রোজগার করেন। এমন পঞ্চায়েত সদস্যও আছেন যাঁরা ১০০ দিনের কাজ করেন। তাঁদের কথা তো বললেন না। তাঁদের জন্য আপনাদের হৃদয় কাঁদে না।” প্রবল উষ্মা প্রকাশে করে মুখ্যমন্ত্রী বলেন, ”একটা গরিব লোক দুটো বিড়ি খেলে চোর বলে চিৎকার করেন।”

বিরোধী বিধায়কদের উদ্দেশ্য করে মমতা বলেন, ”দিনের পর দিন বিধায়কদের তহবিলে টাকা বাড়ানো হয়। তখন তো বলেন না? রাজ্যের ২১ লক্ষ মানুষের টাকা আটকে রাখা হয়। ২১ লক্ষ মানুষের টাকা আটকে রাখা হয়, তখন আপনাদের মন কাঁদে না! আর একটার বদলে দুটি বিড়ি খেলে চোর বলে!”


Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...