Saturday, June 27, 2026

বৃহস্পতিবারের ত.ল্লাশি রিপোর্টের পর পার্থর জামিন মামলার শুনানি!

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল ম্যারাথন তল্লাশি চালাচ্ছে সিবিআই।প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়িতেও চলে তল্লাশি।মূলত নিয়োগ দুর্নীতি মামলায় কারা সুবিধা ভোগ করেছিলেন, সেই বিষয়ে তদন্ত করতে নেমেই একের পর এক জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই। প্রভাবশালী বলে পরিচিত সেই সব ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানোর পর কী সামনে আসছে, তা দেখে তারপরই শুনানি চায় ইডি। বৃহস্পতিবার হাইকোর্টে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। সেই শুনানিও ফের পিছিয়ে গেল।

জামিন মামলার শুনানিতে ইডি-র আইনজীবীর আদালতে আর্জি জানান, তল্লাশি থেকে কী তথ্য উঠে আসে, তা আগে দেখে নিতে চান তাঁরা।তিনি বলেন, আজ এই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআই বিভিন্ন এলাকায় তল্লাশি করছে। তাদের থেকে তথ্য নিয়ে সবকিছু খতিয়ে দেখে আমরা এই জামিন মামলার শুনানি চাই।পার্থর আইনজীবী কিশোর দত্তও এই বিষয়ে সহমত হন। পার্থর আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে তাঁরা জামিনের জন্য আর্জি জানাবেন না। আগামী ৪ জানুয়ারি এই মামলার শুনানের দিন ধার্য করেছে আদালত।

উল্লেখ্য, বৃহস্পতিবার পাটুলি থেকে রাজারহাট, মুর্শিদাবাদ, কোচবিহারের একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই। এই তালিকায় রয়েছে বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িও।  ঠিকানাও। এদিনই ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই। আধিকারিকরা প্রায় ২৮ লক্ষ টাকা উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...