Monday, March 16, 2026

ঘোষণা প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ফর্ম‍্যাটে ভারতীয় দল, সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট

Date:

Share post:

ঘোষণা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিন ফর্ম‍্যাটের দল। সাদা বলের সিরিজে নেই রোহিত শর্মা-বিরাট কোহলি। বোর্ডের তরফে জানান হয়েছে বিরাট কোহলি এবং রোহিত সাদা বলের সিরিজ থেকে বিরতি চেয়েছেন। সেই কারণেই সাদা বলের সিরিজে নেই তারা। তবে টেস্ট দলে আছেন এই দুই ক্রিকেটার। একদিনের ক্রিকেটে রোহিতের অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের দলের অধিনায়ক কে এল রাহুল। টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে নেই হার্দিক পান্ডিয়া।

ভারতের বিশ্বকাপের দলের মাত্র তিনজন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে একদিনের সিরিজে। রাহুল ছাড়া সেই তালিকায় রয়েছেন শ্রেয়স আয়ার ও কুলদীপ যাদব। বাকি ১৩ জন ক্রিকেটারই নতুন। তাঁদের মধ্যে অনেকেই ভারতের টি-২০ দলে রয়েছেন। একদিনের দলে ডাক পেয়েছেন সঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিং।  একাধিক বার সঞ্জুকে দলে না নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। দলে ডাক পেয়ে যুজবেন্দ্র চ‍্যাহেলও।

আরও পড়ুন:বিশ্বকাপে তেমন সুযোগ হয়নি, ফাইনালেও দলে জায়গা হয়নি, অধিনায়ককে নিয়ে কী বললেন অশ্বিন?

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...