Sunday, June 14, 2026

কাউন্সিলর দেবরাজের বাড়িতে কেন সিবিআই? খোঁজ নিতে পৌঁছল পুলিশও

Date:

Share post:

নিয়োগ মামলার তদন্তে সকাল থেকেই কলকাতা, বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কাউন্সিলর ও বিধায়কদের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে পাটুলিতে তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির পাশাপাশি বিধাননগরের জনপ্রিয় কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর তেঘড়িয়ার বাড়িতে পৌঁছে যায় সিবিআই।

দেবরাজ তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির স্বামী। জানা যাচ্ছে, তেঘড়িয়ার বাড়িতে তল্লাশির পাশাপাশি দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। তাঁর কাছে বেশকিছু নথিও চাওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, সিবিআই হানার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিশও। সিবিআই তদন্তকারীদের দলে কারা রয়েছেন? তাঁদের নাম , পরিচয় কী, কেনই বা তৃণমূল কাউন্সিলের বাড়িতে হানা দিচ্ছেন? এই সকল তথ্যের খোঁজে বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছেছে বাগুইহাটি থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা।

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...