Sunday, February 22, 2026

ছ.ক ভেঙে মেয়ের ‘ব্যতি.ক্রমী’ নাম রাখলেন শুভশ্রী!

Date:

Share post:

রাজ-শুভশ্রী (Raj Chakraborty & Shubhashree Ganguly) দুজনেই ভীষণভাবে চেয়েছিলেন এবার তাঁদের জীবনে কন্যা সন্তান আসুক। ইচ্ছে পূরণ হয়েছে আর তাতেই উচ্ছ্বসিত তারকা দম্পতি। সমাজ মাধ্যমে (Social Media) নিজের মেয়ের নাম জানিয়ে দিলেন অভিনেত্রী। চিরাচরিত পথে না হেঁটে একটু ব্যতিক্রমী নাম রাখলেন শুভশ্রী (Shubhasree Ganguly)। ‘রাজশ্রী’র প্রথম সন্তানের নামের আত্ম অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে। ইউভানের বোন ইয়ালিনী (Yaalini Chakraborty)। তাঁকে নিজেদের পৃথিবীতে স্বাগত জানিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন নায়িকা।

কর্ম জগতের মতো ব্যক্তিগত জীবন নিয়েও সমাজমাধ্যম এবং মিডিয়ার সামনে অপপট রাজ চক্রবর্তী। সিনেমা শুটিং এর পাশাপাশি নিজের রাজনৈতিক জীবনেও ভীষণ ব্যস্ত বিধায়ক। তাঁর মাঝেই আনন্দ সংবাদ। পরিচালক বলছেন সবটা পরিকল্পনা মতোই হয়েছে। ২০২০ সালে তখন ভরা লকডাউন। জন্ম হয়েছিল শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা প্রথম থেকেই ছিল তাঁদের। তিন থেকে চার হলেন দম্পতি। কিন্তু চিরাচরিত পথে না হেঁটে মেয়ের এমন নাম রাখলেন কেন? এই প্রশ্নের উত্তর অবশ্য শুভশ্রীর কাছ থেকে পাওয়া যায়নি। তবে অভিধান বলছে, ইয়ালিনী আদপে মা সরস্বতীর আর এক নাম। এ ছাড়াও এর আরও এক অর্থ রয়েছে। ইয়ালিনীর শব্দের অর্থ সুর। অর্থাৎ কন্যা সন্তানের ব্যাপারে এতটাই আশাবাদী ছিলেন অভিনেত্রী যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর নাম জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...