Tuesday, March 24, 2026

বিধানসভায় পাশ হয়ে গেল মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল

Date:

Share post:

বিধানসভায় পাশ হয়ে গেল মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল।যদিও বর্ধিত বেতন নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। তবে বিরোধীদের আপত্তি থাকলেও উপায় নেই। বেতন সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে, এমনটাই জানা গিয়েছে।

এছাড়া প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫১ হাজার টাকা। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই বিরোধীদের সমালোচনার মুখে পড়ে শাসক দল। যদিও আগেই সেই সমালোচনার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”আমার কাছে দিনের পর দিন বিধায়কদের তরফে তাদের কম বেতনের কথা বলে আসছিল। আর যাদের পকেট ভর্তি, কোটি টাকার এমএলএ, তাদের না হয় প্রয়োজন নেই। আমার অনেক বিধায়ক আছে যারা চাষ করে।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীকে এই বিলের আওতা থেকে বাদ রাখা হয়েছে।এক তুলনামূলক পরিসংখ্যান দিয়ে অর্থ মন্ত্রী বলেন, বেতন বাড়ানোর পরেও অন্যান্য রাজ্য থেকে এখানকার মন্ত্রীরা অনেক কম পাবেন।তিনি আরও বলেন, যার ইচ্ছে হবে তিনি বাড়তি বেতন নেবেন।তবে সরকারের কাছে সব রেকর্ডই থাকবে। এর আগে বিলটি আলোচনার সময় বিজেপির পক্ষ থেকে মনোজ টিজ্ঞা এলাকা উন্নয়ন ফান্ডের টাকা বারবার দাবি জানান। বিজেপি সদস্য অশোক লাহিড়ী অবশ্য বিল নিয়ে কোনো আলোচনায় না গিয়ে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন।

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বর্ধিত বেতন তিনি সংগ্রামী যৌথ মঞ্চকে দেবেন তাঁদের সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ের জন্য। বিজেপির বক্তব্য, বিলে বিরোধী দলনেতাকে ‘অপশনাল’ রাখা হয়নি।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...