Saturday, June 20, 2026

ভারতীয় ফুটবলে ম‍্যাচ গ.ড়াপেটার কা.লো ছায়া, ত.দন্তে AIFF

Date:

Share post:

ভারতীয় ফুটবলে ম‍্যাচ গড়াপেটার কালো ছায়া। যা নিয়ে সরব হয়েছে এআইএফএফ। এদিন সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, আইলিগে খেলা বেশ কিছু ফুটবলারের কাছে জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব রেখেছিলেন। এবার দেখার আদৌ কোনও ম্যাচ গড়াপেটা হয়েছে কি না এবং কারা সেই প্রস্তাব রেখেছিলেন। তা নিয়ে তদন্ত করতে চলেছে এআইএফএফ। ফুটবলের স্বচ্ছতা বজায় রাখার বদ্ধপরিকর বার্তা দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “খেলোয়াড়দের এই ধরণের প্রস্তাব পাওয়ার একাধিক অভিযোগ এসেছে আমাদের কাছে। আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করব। আমরা আমাদের খেলোয়াড় ও এই সুন্দর খেলাটিকে রক্ষা করতে বদ্ধপরিকর এবং এই খেলা ও খেলোয়াড়দের সম্মানকে নষ্ট করতে দেব না। আমরা আমাদের সাংগঠনিক জায়গা গুলিকে আরও শক্তিশালী করার চেষ্টা করব, যাতে এই ধরণের সংকটকে দূর করা যায় এবং এই ধরণের পরিস্থিতিকে কিভাবে সামাল দিতে হয় তার জন্য খেলোয়াড় ও আধিকারিকদের শিক্ষিত করতে হবে।”

চলতি মরশুমের আই লিগ শুরু হয়েছে অক্টোবরে। ইতিমধ্যেই অনেক ম্যাচ হয়ে গিয়েছে। কলকাতার মহমেডান স্পোর্টিং আই লিগে খেলছে। কোন কোন ক্লাব বা কোন কোন ফুটবলারদের গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছে তা কিছুই প্রকাশ্যে আনা হয়নি। এই নিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ বলেন, “এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে দ্রুত সমাধান করা যায় তার জন্য আমরা নিজেদেরও উন্নত করব। কীভাবে এ ধরনের ঘটনা বোঝা, উত্তর দেওয়া এবং অভিযোগ জানানো যায়, সে ব্যাপার আধিকারিক এবং ফুটবলারদের বোঝানো হবে।”

আরও পড়ুন:বিশ্বকাপে হারের পর ভারতীয় দলের ড্রেসিংরুমের চিত্রটা ঠিক কেমন ছিল? তুলে ধরলেন অশ্বিন

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...