Monday, April 6, 2026

বিজেপির ‘দেশপ্রেমে’র কথা আসলে ভাঁ.ওতাবাজি: শোভনদেব

Date:

Share post:

বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার বিষয়টি নিয়ে বুধবার থেকেই শোরগোল চলছে বিধানসভায়। এর জন্য ১২ বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এনিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, জাতীয় সংগীতের যথাযথ মর্যাদা দেওয়া এবং শ্রদ্ধার সঙ্গে পালন করা কর্তব্য। কিন্তু বিরোধী দলের আচরণ এবং তাঁরা যে অপরাধ করেছেন, তার তদন্ত হওয়া উচিত। আমরা অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে। আইনগতভাবে যা করার পুলিশ করবে।
তিনি আরও বলেন, বিজেপি যে দেশপ্রেমের কথা বলে সব ভাঁওতাবাজি। না হলে আমরা জাতীয় সংগীত শুরু করার সঙ্গে সঙ্গে ফের ওরা ফিরে এসে এভাবে অসভ্যতামি করত না।

বৃহস্পতিবার বিকেলে ঘণ্টাখানেক বিধানসভার ছবি দেখে বোঝার উপায় ছিল না, জায়গাটা আদতে কোথায়। একদিকে থালা বাজানো হচ্ছে, তো অন্যদিকে বাঁশি, ঝুমঝুমি। শব্দের জোরে কে কাকে পাল্লা দেবে, সেই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তৃণমূলের ধরনার পালটা বিজেপিও কোনও অনুমতি, প্রস্তুতি ছাড়াই বিক্ষোভ শুরু করে। থালার সঙ্গে পাল্লা দিতে তাঁদের তরফে বাঁশি, ঝুমঝুমি, শাঁখ নিয়ে আসা হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভরত বিধায়কদের জন্য আনা হয় লজেন্স।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...