Monday, April 6, 2026

৫০০ টাকার নোটের বিশাল মালায় সাজলেন বর! ভা*ইরাল ভিডিও

Date:

Share post:

বিয়ের সিজনে হঠাৎ ভাইরাল বর। জমকালো শেরওয়ানি পরে, মাথায় পাগড়ি দিয়ে নাগরাই জুতো পায়ে হাজির বর। তবে নজর কাড়ল তাঁর গলায় ঝোলানো মালা। এক তলার ছাদ থেকে নীচের তলার মেঝে পর্যন্ত বিস্তৃত সেই মালা অবশ্য ফুলের নয়, বরং টাকার। ৫০০ টাকার মালায় সাজলেন হরিয়ানার কুরেশি গ্রামের যুবক। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার মালা পরে বিয়ের পিঁড়িতে বর! মুহূর্তে ভাইরাল ভিডিও।

বরপক্ষ বলছে, ফুলের মতো নকশা করে ৫০০ টাকা দিয়ে মালা গাঁথতে প্রায় দিন দশেক সময় লেগেছে। আসলে বিয়েতে একটু অন্যরকম করার ভাবনা থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন যুবক। মালায় মোট ২০ লক্ষ টাকা রয়েছে। ঘটনা ভাইরাল হতেই বিস্ময় প্রকাশ নেটিজেনদের। প্রায় ট্রেনের মতো লম্বা মালা পরে কী ভাবে হাঁটবেন বর, তা জানতে চেয়েছেন অনেকেই। কেউ কেউ আবার আয়কর দফতরকে খবর পাঠানোর কথাও বলেছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...