Friday, June 26, 2026

বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘটনাকে ‘তুঘ*লকি কাণ্ড’ বলে মন্তব্য শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

কেউ দফতর চালাতে ব্যর্থ হলে তাঁর পদত্যাগ করা উচিত, কিন্তু দফতর কেন বন্ধ থাকবে? বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘটনাকে ‘তুঘলকি কাণ্ড’ বলে ব্যাখ্যা করে এই প্রশ্নই তুলে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

বিআর অম্বেডকর বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেছেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে । তাই নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনিক কাজ বন্ধ রাখার কথা জানিয়েছেন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। উপচার্যের এই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এটা পন্থা হতে পারে না। ঠিকঠাক চালাতে না পারলে তালা লাগিয়ে চলে যেতে পারেন না। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা কাম্য নয়। বাঞ্ছনীয় নয়। উচিত নয়। এটাকে সমর্থন করছি না। তার থেকে পদত্যাগ করা উচিত। এ প্রসঙ্গে তিনি আইনি পরামর্শ নেওয়ার কথাও বলেছেন। তিনি বলেন, আইনি পরামর্শ নেব, কী করা যেতে পারে, তা দেখব। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট আচার্যকে বলেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে। কিন্তু উনি সুপ্রিম কোর্টের আদেশ অগ্রাহ্য করেছেন। তাহলে এরকম অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হত না। বিশ্ববিদ্যালয়ে তালাচাবি লাগানোর মতো এ রকম তুঘলকি কাণ্ড ঘটত না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...