Tuesday, June 23, 2026

প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই-ইডির সমন্বয় নেই কেন, প্রশ্ন ক্ষু.দ্ধ হাই কোর্টের

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সংশ্লিষ্ট মামলায় ইডি-সিবিআইয়ের সমন্বয়ের অভাব নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইকে ইডির সঙ্গে কথা বলে চার্জশিট তৈরি করতে বলেন তিনি। সঙ্গে জানান, প্রাথমিক মামলার পরিণতিও অতীতের সারদা মামলার মতো হয়ে যাক, তা তিনি চান না। তদন্তকারী সংস্থাকেই এবিষয়ে নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলা শুরুর জন্যে সিট প্রধান অশ্বিন সেনভিকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইডির সঙ্গে সমন্বয় রেখে সিবিআইকে পদক্ষেপ করার নির্দেশ দেয় উচ্চ আদালত।

বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রধান অশ্বিন সেনভি এদিন জানান, শীঘ্রই দ্বিতীয় চার্জশিট তৈরি করা হবে। তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডির প্রসঙ্গ উল্লেখ করেন। তাঁর বক্তব্য ছিল, ইডির সঙ্গে সিবিআই খুব বেশি যোগাযোগ রাখেনি। সেকারণেই চার্জশিটে প্রাথমিক মামলার সব অভিযুক্তের নাম নেই। সমস্ত বিষয় খতিয়ে দেখে দ্রুত ইডির সঙ্গে সিবিআইকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ট্রায়াল নিয়ে সিবিআই কী পদক্ষেপ করেছে তা আদালতকে আগামী শুনানিতে জানাতে হবে। একইসঙ্গে ‘এতবড় নিয়োগ দুর্নীতি’-র অভিযোগ কেউ জানত না এমন তথ্যে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি।

আরও পড়ুন- পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর পরামর্শদাতা প্রাক্তন এই পাক ক্রিকেটার

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...