Friday, April 3, 2026

গা ঢাকা দিয়েও মিলল না রেহাই! আমডাঙায় তৃণমূল নেতা খু.নে গ্রে.ফতার মূল চ.ক্রী

Date:

Share post:

গা ঢাকা দিয়েও লাভের লাভ হল না। আমডাঙায় (Amdanga) তৃণমূল নেতা (TMC Leader) রূপচাঁদ মণ্ডল (Rupchand Mondal) খুনের ঘটনার মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল পুলিশ (Police)। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আলি আকবর মণ্ডল। অভিযোগ, আকবরই রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। তৃণমূল নেতা খুনের ঘটনার ১৪ দিনের মাথায় মাটিয়া থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ নভেম্বর আমডাঙার কামদেবপুর হাটে তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে আলি আকবর মণ্ডল ও তাঁর দলবলের বিরুদ্ধে। রূপচাঁদ মণ্ডল সেদিন বাজারে দাঁড়িয়ে আর পাঁচ জনের সঙ্গে গল্প করছিলেন। অভিযোগ, তখনই আচমকা বোমাবাজি শুরু হয় এলাকায়। বোমায় গুরুতর আহত হন রূপচাঁদ। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় আনোয়ার হোসেন নামে এক জনকে। তার বেশ কয়েকদিন পর গ্রেফতার করা হয় আরেক অভিযুক্তকে। তবে অধরা ছিল অন্যতম অভিযুক্ত আলি আকবর মণ্ডল-সহ কয়েকজন।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...