Friday, June 26, 2026

কেকেআর ভরসা রেখেছ, উচ্ছ্বসিত রাসেল

Date:

Share post:

২০২৪ আইপিএল নিলামের আগে দল প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। সেখানে দেখা গিয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের রেখে দিয়েছে কেকেআর। অনেকেই মনে করেছিলেন রাসেল-নারিনদের ছেড়ে দেবে দল। কিন্তু তা হয়নি। আর কেকেআর দলে রাখতেই উচ্ছ্বসিত রাসেল।

এক সাক্ষাৎকারের এই নিয়ে রাসেল বলেন,”অনেক কথা হয়ে ছিল যে আমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু ফ্র্যাঞ্চাইজি আমার প্রতি আস্থা দেখিয়েছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা জানে আমি কী করতে পারি এবং আমি আগেও সেটা করেছি। আসন্ন মরশুমে খুব ভালো পারফর্ম করতে চাই।”

২০২৪ আইপিএল-এর আগে কলকাতা যে দল প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে স্কোয়াডের মোট ১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলেছে KKR। তাঁরা হলেন শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ওয়াইজ, নারায়ণ জগদীশান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসন চার্লস।

ওপর দিকে কেকেআর ধরে রেখেছে, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুয়েশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের মধ্যে কেকেআর ধরে রাখল রহমনউল্লাহ গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে।

আরও পড়ুন:বিশ্বকাপের উপর পা, অবশেষে ছবি নিয়ে মুখ খুললেন মার্শ

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...