Friday, June 26, 2026

বিশ্বকাপের উপর পা, অবশেষে ছবি নিয়ে মুখ খুললেন মার্শ

Date:

Share post:

২০২৩ আইসিসি বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। চ‍্যাম্পিয়ন হওয়ার পর ট্রফির উপর পা দিয়ে ছবি তোলেন মিচেল মার্শ। যে ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা একেবারেই ভালো চখে দেখেননি নেটিজেনরা। ছবি নিয়ে তৈরি হয় বিতর্ক। আর এবার এই নিয়ে মুখ খুললেন মার্শ। বললেন, ট্রফিটিকে অসম্মান করতে চাননি তিনি।

এই নিয়ে মার্শ বলেন,” বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করার কোনও বাসনা আমার ছিল না। আমি ভাবিইনি ওই ছবি নিয়ে কিছু। তবে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে বলে শুনেছি। আমি খুব একটা সোশ্যাল মিডিয়া দেখি না। আমাকে অনেকে বলেছে যে, ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। এর বেশি কিছু না।”

বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এরপর সেলিব্রেশনে মাতে অজি ক্রিকেটাররা। সেলিব্রেশন চলে ড্রেসিংরুমেও। সেই মুহূর্ত ক‍্যামেরাবন্দি করেছেন দলের অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। আর সেখানেই দেখা যাচ্ছে মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। আর ছবি পোস্ট হতেই শুরু হয়েছে সমালোচনা।

আরও পড়ুন:আজ অজিদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচে নামছে ভারতীয় দল, ম‍্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য সূর্যদের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...