Wednesday, June 17, 2026

লাগাতার চা.প-হু.মকির জের! অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিএড বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

বেশকিছুদিন ধরে চলছিল সমস্যা। শেষমেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বিএড বিশ্ববিদ্যালয় (B.ED University) বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি (Babasaheb Ambedkar University)। বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় বন্ধের কথা জানিয়েছেন রেজিস্ট্রার। এর ফলে যাবতীয় পরীক্ষাও আপাতত বন্ধ থাকছে বলে খবর। উল্লেখ্য, বেনিয়মের অভিযোগ ওঠায় নজিরবিহীনভাবে ২৫০-রও বেশি বেসরকারি বিএড কলেজের অনুমোদন (Affiliation) বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকেই শুরু সমস্যা। এদিকে নিয়ম বহির্ভূতভাবে জোর করে কলেজে পড়ুয়া ভর্তির অনুমোদন বাতিল হওয়ায় বেসরকারি বিএড কলেজের শিক্ষকদের একটি বড় অংশ বিএড বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেকারণেই নিরাপত্তাজনিত সমস্যার কারণে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয় বন্ধের বিজ্ঞপ্তিতে সাফ বলা হয়েছে, বেসরকারি কলেজগুলির সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ভয় দেখানোর চেষ্টা করছেন। তাই বিশ্ববিদ্যালয়ের কর্মীদের নিরাপত্তা এবং সম্পত্তিহানি রুখতেই এ পথে হাঁটতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে গেটের সামনে বিজ্ঞপ্তি সেঁটে কাজকর্ম বন্ধ রাখার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে হুমকি ও চাপের জেরেই এই সিদ্ধান্ত।

 

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...