Friday, June 26, 2026

মার্কশিটে ডিভিশনের উল্লেখ নয়, সিদ্ধান্ত সিবিএসই-র

Date:

Share post:

CBSE পরীক্ষার্থীদের জন্য এবার বড় ঘোষণা করা হল। বোর্ড জানিয়েছে এবার থেকে মার্কশিটে কোনও পরীক্ষার্থীর নম্বরের পারসেন্টেজ বা ডিভিশন উল্লেখ করা থাকবে না। অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে প্রাপ্ত নম্বরটুকু লেখা থাকবে। এই নম্বরের ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠান বা পরবর্তী ক্ষেত্রে কর্মজগতে নিয়োগের সময় পড়ুয়ার গড় নম্বর নির্ধারণ করতে হবে নিয়োগ কর্তাদেরই। শুক্রবারই এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছেন CBSE-র এক্সামিনেশন কন্ট্রোলার সান্যম ভরদ্বাজ।

এতদিন পর্যন্ত সিবিএসই মার্কশিটে পরীক্ষার্থীদের পার্সেন্টেজ এবং গড় নম্বরের কোনও উল্লেখ থাকত না। তবে কোন বিভাগে পাশ করেছে সেটা লেখা থাকত। নতুন বিজ্ঞপ্তি অনুসারে এবার সেটাও থাকবে না। উল্লেখ্য পড়ুয়াদের মধ্যে অত্যধিক প্রতিযোগিতা কমাতে গত বছর থেকে মেধা তালিকার প্রকাশ বন্ধ করে দিয়েছে বোর্ড। এমনিতেই অ্যাগ্রিগেট নিয়ে ধোঁয়াশা রয়েছে অনেক পড়ুয়াদের মধ্যেই। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচের বেশি বিষয় নিয়ে কেউ যদি পরীক্ষা দেন, তাহলে ওই পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় নির্ধারণের দায়িত্ব নেবে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলের নিয়োগকর্তারা। বোর্ড (Central Board of Secondary Education)এই কাজ করবে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...