Tuesday, February 3, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগ মা.মলায় ফের আদালতের ভর্ৎস.নার মুখে সিবিআই

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের সমালোচনার মুখে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তদন্তকারী সংস্থা ও অভিযুক্ত পক্ষের আইনজীবী উভয়েই এই মামলা প্রক্রিয়ায় বিনা কারণে সময় ব্যয় নিয়ে সিবিআই বিশেষ আদালতে শুক্রবার প্রশ্ন তোলেন। তারই উত্তরে বিচারক রানা দাম বলেন, এই মামলার আদি আছে, অন্ত নেই। কার্যত মামলার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।

শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, নিলাদ্রী ঘোষ, তাপস মণ্ডল, কৌশিক মাঝি, পার্থ সেনকে সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী প্রশ্ন তোলেন এই মামলার চার্জশিট পেশ হওয়ার পরও তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে সিবিআই-এর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন অভিযুক্তদের পক্ষে ৩ দিন আগে যে জামিনের আবেদনের শুনানি হয়েছে, সেই মামলারই ফের কেন শুক্রবার শুনানি হচ্ছে। দুপক্ষের সওয়ালের প্রেক্ষিতেই এই মামলা নিয়ে ফের প্রশ্ন তোলেন আইনজীবী। তিনি সিবিআই-এর আইনজীবীকে প্রশ্ন করেন কেন বিচার প্রক্রিয়া শুরু হতে এখনও দেরি হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার কুন্তল ঘোষের জামিনের আবেদন করা হয় সিবিআই বিশেষ আদালতে। সেই মামলায় বিচারক কুন্তলকে প্রশ্ন করেন জামিনের ব্যাপারে তিনি কতটা আশাবাদী। উত্তরে বিচারব্যবস্থার প্রতি আস্থার কথা জানান কুন্তল। এদিন তাপস মণ্ডল, কৌশিক মাঝি ও পার্থ সেনের জামিনেরও আবেদন জানানো হয় আদালতে।এই মামলার পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর।

spot_img

Related articles

ইতিহাসে প্রথমবার বিরোধী দলনেতার কণ্ঠরোধ! মোদির মার্কিন আপস নিয়ে তোপ রাহুলের

লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর বক্তৃতা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। ঠিক যে প্রশ্ন...

বিধানসভার কমিটিতে পার্থ! দলীয় বিষয় নয়: মত কুণালের

শিক্ষক নিয়োগ মামলায় দীর্ঘ কারাবাসের পরে জামিন পেয়ে ফের সক্রিয় ভূমিকায় প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়...

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম...

জোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

বাংলা ছাড়া আর কোনও রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজার্ভার। যে সব রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে,...