Friday, June 26, 2026

Anish Khan Case : ডিভিশন বেঞ্চের আবেদন সিঙ্গল বেঞ্চে নয়: হাইকোর্ট

Date:

Share post:

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর (Anish Khan Death Case)তদন্তে রায় পুনর্বিবেচনার আর্জি জানাল নিহতের পরিবার। গত বৃহস্পতিবার এই নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছিলেন আনিস খানের পরিবারের আইনজীবী। শুক্রবার মামলাটি শুনানির জন্য ওঠে। এদিন বিচারপতি বলেন, সিবিআই তদন্তের আবেদন যখন ডিভিশন বেঞ্চে রয়েছে তখন সিঙ্গল বেঞ্চের এই আবেদন শোনার কোনও জায়গা নেই। আগামী ১২ ডিসেম্বর থেকে আনিস খানের মৃত্যুর ঘটনায় নিম্ন আদালতে ট্রায়াল শুরু হবে।

গত বছর ফেব্রুয়ারি মাসে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিসের। এরপরই পুলিশের দিকে আঙ্গুল তোলেন মৃতের পরিবারের লোকজন। সিআইডি (CID) তদন্তে অনাস্থা প্রকাশ করে তাঁরা CBI তদন্তের দাবি করে আসছেন। আদালত জানিয়েছিল, এখনই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োজন নেই। তদন্ত করবে রাজ্যের সংস্থাই। ফের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় তাঁরা। সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের আবেদন খারিজকে চ্যালেঞ্জ করে মামলা এখন রয়েছে ডিভিশন বেঞ্চে। এই অবস্থায় নিম্ন আদালতের নির্দেশের চ্যালেঞ্জের মামলা শুনতে নারাজ বিচারপতি মান্থা। তিনি ডিভিশন বেঞ্চেই মামলা ফেরত পাঠান এবং এক্ষেত্রে কোনও স্থগিতাদশও দেয়নি সিঙ্গেল বেঞ্চ।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...