Saturday, April 4, 2026

কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের স্ক্যানারে মলয়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট

Date:

Share post:

ইডির পর এবার সিবিআইয়ের স্ক্যানারে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। কয়লাপাচার কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই। কলকাতায় বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে সেই নথি তলব করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি হিসাবে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছে, সেই নথিও চাওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের তরফে। তবে শুধু মলয় নয়, তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক আকাউন্ট সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। জানানো হয়েছে, ১৩ ডিসেম্বরের মধ্যে নিজাম প্যালেসে সমস্ত নথি দিতে হবে ব্যাঙ্ককে।

কয়লা দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই একাধিকবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মামলাতেই এবার ইডির পাশাপাশি তৎপর হয়ে উঠেছে সিবিআই। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, যেদিন থেকে মল্য ঘটকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটি স্টেটমেন্ট সিবিআই চেয়েছে। একইসঙ্গে ঘটক পরিবারের পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কোন ঠিকানায় তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৩ ডিসেম্বরের মধ্যে নিজাম প্যালেসে সমস্ত নথি দিতে হবে ব্যাঙ্ককে। এছাড়াও বলা হয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রতিটি পাতায় ম্যানেজারের সাক্ষর থাকতে হবে।

উল্লেখ্য, কয়লা মামলায় এর আগে ১২বার মলয় ঘটককে তলব করেছে ইডি। যদিও মাত্র ১ বার তিনি হাজিরা দেন। এরপর মামলা মোকদ্দমাতেই কাটছে এই তলব-পর্ব। দিল্লি হাইকোর্টেও রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন মন্ত্রী। দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করার আবেদনের পাশাপাশি দিল্লিতে তলব না করে কলকাতায় তলবের জন্যও আবেদন জানিয়েছিলেন। ইসিআর খারিজে আদালত সম্মতি না দিলেও কলকাতায় তলবের আবেদনে সাড়া দেন।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...