Sunday, May 17, 2026

ঘোড়া কেনাবেচার ছক বিজেপির! বিধায়কদের রিসর্টে পাঠানোর পরিকল্পনা কংগ্রেসের

Date:

Share post:

বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। যেখানে ছত্তিশগড়ে কংগ্রেসের সহজ জয় হলেও বাকি রাজ্যগুলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। রাজস্থান (Rajasthan), তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ তিন রাজ্যেই জোর লড়াইয়ের আভাস দিয়েছে সমীক্ষা। সম্ভাবনা রয়েছে ত্রিশঙ্কু হওয়ারও। এই অবস্থায় বাড়ছে ঘোড়া কেনাবেচার আশঙ্কা। ফলস্বরূপ নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার আগেই রিসর্ট রাজনীতি নিয়ে পরিকল্পনা শুরু করে দিল হাত শিবির।

কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, তেলেঙ্গানায় বুথ ফেরত সমীক্ষা যে আভাস দিয়েছে এখানে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। কিংমেকার হতে পারেন আসাদউদ্দিন ওয়েইসির AIMIM। ফলে ঘোড়া কেনাবেচার জোরালো সম্ভাবনা রয়েছে কেসিআরের। তাই ফলপ্রকাশের পরই তেলেঙ্গানার কংগ্রেস বিধায়কদের কর্নাটক রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে রাজস্থানে। ২০০ আসনের রাজস্থান বিধানসভাতেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। কংগ্রেস মনে করছে শেষ পর্যন্ত বিধানসভা ত্রিশঙ্কুও হতে পারে। সেক্ষেত্রে নির্দল এবং বিএসপি (BSP), আরএলপির মতো দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। দরকারে রাজস্থানে দলের বিধায়কদেরও রিসোর্টে নিয়ে যেতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে রাজস্থানের বিধায়কদের রাজ্যের বাইরে না নিয়ে গিয়ে উদয়পুরেরই কোনও রিসোর্টে রাখা হতে পারে।

তবে তেলেঙ্গানা ও রাজস্থান নিয়ে কংগ্রেস কিছুটা উদ্বিগ্ন থাকলেও মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় নিয়ে খুব একটা ভাবিত নয় কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে ছত্তিশগড়ে অনায়াসে এখানে জয় হাসিল করছে হাত শিবির। তবে মধ্যপ্রদেশে কিছু বুথ ফেরত সমীক্ষা বলছে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। যদিও বেশিরভাগই বিজেপির ক্ষমতায় আসার দিকে ইঙ্গিত করছে। ফলে এখানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...