Friday, June 26, 2026

বিধানসভার গরিমা নষ্ট হচ্ছে, বিজেপির কার্যকলাপে শুভেন্দুকে ধুয়ে দিলেন দিলীপ

Date:

Share post:

অশালীন আচরণের জেরে বিধানসভায় শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরও বিধানসভায় বয়কট রাজনীতি, ধর্না সহ নানান ধরণের রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছেন শুভেন্দু। বিজেপির তরফে বয়কট করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে বিধানসভায় বিজেপির যে কাণ্ড করে চলেছে তাতে একমত নয় বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, ‘এই ধরণের বয়কট রাজনীতি বন্ধ হওয়া উচিৎ।’ শুধু তাই নয়, নাম না করে শুভেন্দু অধিকারীর কার্যকলাপের তীব্র নিন্দা করলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে শুক্রবার ফের একবার প্রকাশ্যে চলে এল শুভেন্দু-দিলীপ মতানৈক্য।

শুক্রবার বিধানসভায় (WB Assembly) এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানে দলের বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় আম্বেদকর মূর্তিতে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের কর্মসূচি সারেন। তার কিছুক্ষণ পর বেরিয়ে যান। শুভেন্দু বেরিয়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পর বিধানসভায় আসেন দিলীপ ঘোষ। শুভেন্দুর অনুপস্থিতিতে তাঁরই ঘরেই বসেন তিনি। সেখানে দিলীপকে উত্তরীয়, ফুল নিয়ে স্বাগত জানান বিজেপি পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভায় বিজেপির কার্যকলাপের তীব্র নিন্দা করেন দিলীপ। নাম না করে ধুয়ে দেন শুভেন্দু অধিকারীকেও। মুখ্যমন্ত্রীকে বিজেপির বয়কট নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, “এই বয়কটের রাজনীতি, কালচার বদল হওয়া দরকার। এভাবে বিধানসভার গরিমা কমে যাচ্ছে। আমাকেও তো বয়কট করা হয়েছিল। রাস্তায়-ঘাটে আমাকে কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভ দেখানো হয়। পশ্চিমবঙ্গের কালচার শুধু বয়কটের রাজনীতি। এটা বদল হওয়ার দরকার।”

উল্লেখ্য, এদিন দিলীপের মন্তব্যে রাজনৈতিক মহলের দাবি, বিধানসভায় শুভেন্দু অধিকারীর কার্যকলাপে দিলীপ ঘোষ যে রীতিমতো ক্ষুব্ধ তা তাঁর বক্তব্যে স্পষ্ট। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠে আসছে বিজেপির অন্দরে চলতে থাকা গোষ্ঠী দ্বন্দ্ব। আদি বিজেপি ও নব্য বিজেপির সংঘাত। রাজ্য বিজেপিতে আদি বিজেপির নেতা হিসেবেই বিবেচনা করা হয় দিলীপ ঘোষকে। সেই জায়গায় নব্য বিজেপি হিসেবে ধরা হয় শুভেন্দুকে। আর এই আদি ও মামলা থেকে বাঁচতে বিজেপিতে আসা নব্য বিজেপি শুভেন্দুর সংঘাত নতুন নয়। সেই সংঘাতই এবার ধরা পড়ল দিলীপের মন্তব্যে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...