Thursday, March 26, 2026

নজর ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ইডির পাশাপাশি এবার সিবিআই-এর নজরেও মলয় ঘটক

Date:

Share post:

এবার কয়লাপাচার মামলায় মলয় ঘটকের (Malay Ghatak) ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট (Bank Account Statement) চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, কলকাতার এক বেসরকারি ব্যাঙ্ক (Bank) থেকে সেই সমস্ত নথি তলব করা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি হিসাবে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছে, সেই নথিও চাওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের তরফে। এছাড়াও মলয় ঘটকের পরিবারের সদস্য-সহ মোট ৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও চেয়ে পাঠানো হয়েছে। চলতি মাসের ১৩ তারিখ কলকাতার ওই বেসরকারি ব্যাঙ্কের আধিকারিককে তলব করেছে সিবিআই।

তবে এখানেই শেষ নয়, মলয় ঘটকের ওই অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রতিটি পাতায় ব্যাঙ্ক ম্যানেজারের সই থাকতে হবে বলে জানিয়েছে সিবিআই। তবে এই প্রথম নয়, কয়লা পাচার মামলার তদন্তে একাধিকবার মলয় ঘটককে নোটিশ পাঠিয়েছে ইডি। এবার সিবিআইও তদন্তে গতি আনতে তৎপর। সূত্রের খবর, যেদিন থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটি স্টেটমেন্ট সিবিআই চেয়ে পাঠিয়েছে। একইসঙ্গে ঘটক পরিবারের পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই নথি পাঠাতে বলা হয়েছে।

 

 

 

 

Related articles

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...