Tuesday, June 23, 2026

ফের বাড়ছে তাপমাত্রা! বঙ্গে শীত কবে? কী পূর্বাভাস আবহাওয়া অফিসের

Date:

Share post:

শীত (Winter) যে এবার কিছুটা দেরিতেই পড়বে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস (Weather Office)। কিন্তু সেই সময় যে ডিসেম্বর (December) পেরিয়ে যাবে তা হয়তো দুঃস্বপ্নে ভাবা যায়নি। এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গে এখনই ঠান্ডা (Winter) পড়ার সম্ভাবনা নেই বরং আগামী দু’তিন দিন দিনের বেলা তাপমাত্রা দু’ থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। নিম্নচাপের দাপটে আবহাওয়ার এই পরিবর্তন বলে জানানো হয়েছে। তবে আগামী ৪ ডিসেম্বরের পর থেকে পরিস্থিতির কিছুটা বদল হতে পারে বলে খবর। আর সেই রেশ ধরেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের বাংলায় শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ শুক্রবার উত্তর-উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। শুক্রবারই গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। ৩ ডিসেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এদিকে ওড়িশা সরকার ইতিমধ্যেই নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে সাতটি উপকূলীয় জেলাকে সতর্ক করেছে। পাশাপাশি এই সময় মৎসজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তবে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে তা এখনও জানা যায়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ। এর অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে।‌ অনুমান করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশে উপকূলের কোনও একটি জায়গায় ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়তে পারে।

 

 

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...