Saturday, April 4, 2026

ইরফানের সঙ্গে প্রেমের দাবি অভিনেত্রী পায়েলের! নিশা*নায় গম্ভীরও

Date:

Share post:

শামির (Md Shami)পর এ বার গৌতম গম্ভীর ও ইরফান পাঠানকে (Gautam Gambhir & Irfan Pathan)নিয়ে চাঞ্চল্যকর দাবি ভারতীয় অভিনেত্রীর পায়েল ঘোষের (Payel Ghosh)। ভারতীয় ক্রিকেটারদের জীবনে নায়িকাদের আনাগোনা নতুন কিছু নয়। বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামে একাধিক বলিউড নায়িকার উপস্থিতি দেখা গেছে। তবে যে ক্রিকেটারকে নিয়ে বেশি আলোচনা হয়েছে মহম্মদ শামি। মাঠে যেমন কামাল দেখিয়েছেন তেমনই মাঠের বাইরে তাঁকে ঘিরে বেড়েছে উন্মাদনা। এই সবকিছু যার জন্য হয়েছে তিনি অভিনেত্রী পায়েল ঘোষ (Payel Ghosh)। বছর দুয়েক আগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে রাতারাতি শিরোনামে চলে আসেন তিনি। চলতি বিশ্বকাপে শামিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর এবার ইরফান পাঠানকে (Irfan Pathan)নিশানা করলেন পায়েল। জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তাঁর ৫ বছরের সম্পর্ক ছিল। এমনকি গৌতম গম্ভীর তাঁকে মধ্যরাতে মিসড কল দিতেন বলেও বিস্ফোরক পায়েল।

অভিনেত্রী পায়েল তাঁর এক্স হ্যান্ডেলে জানান যে, তাঁর সঙ্গে ইরফান পাঠানের নাকি প্রায় ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল। এমনকি দাদা ইউসুফ পাঠানও নাকি জানতেন গোটা বিষয়টা। সেই সময় মধ্যরাতে গৌতম পায়েলকে বিরক্ত করতেন বলে মারাত্মক অভিযোগ করেন তিনি। এই মুহূর্তে ইরফান বিবাহিত, গৌতমও ঘোরতর সংসারী। এই অবস্থায় পায়েলের এই মন্তব্য ঘিরে জল্পনা বাড়ছে। যদিও দুই প্রাক্তন ক্রিকেটারের কেউই এই নিয়ে কিছু বলেননি। পায়েল অবশ্য অক্ষয় কুমারের নাম করেও জানান যে অভিনেতা তাঁর পেছনে পড়েছিলেন। কিন্তু খিলাড়ি কোনও দুর্ব্যবহার করেননি বলেও জানান তিনি।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...