Thursday, June 25, 2026

ফের উপত্যকায় বড় সাফল্য! সেনা-পুলিশের যৌথ অভিযানে খ.তম জ.ঙ্গি, উদ্ধার বিপুল অ.স্ত্র

Date:

Share post:

ফের জঙ্গি (Terrorist) দমনে ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলার আরিহাল গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় সেনা (Indian Army) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। শুক্রবার সকালে ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এদিনের সংঘর্ষে কমপক্ষে একজন জঙ্গির মৃত্যু হয়েছে। তবে, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের খোঁজে চলছে জোর তল্লাশি।

সূত্রের খবর, ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ শুক্রবার ভোররাতে পুলওয়ামার আরিহালে একটি যৌথ অভিযান শুরু করে। তবে এদিন এলাকা ঘিরে ফেলার পর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এরপরই ভারতীয় সেনা প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধারের পাশাপাশি এক সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে বলে খবর। তবে জম্মু ও কাশ্মীরের আরিহাল গ্রামের নিউ কলোনি এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে বাহিনীকে খবর দিয়েছিলেন সেনার গোয়েন্দারা। এরপরই, পুলিশ, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ-এর এক যৌথ বাহিনী ওই এলাকায় হানা দেয়।

প্রাথমিকভাবে বাহিনীর অনুমান, জঙ্গি দলটি ১০-১২ জনের হতে পারে। তবে, রাতভর অভিযানের পর, সেখানে আরও জঙ্গি থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে জঙ্গিরা যাতে পালাতে না পারে, তা নিশ্চিত করতে গোটা এলাকা এখনও ঘিরে রেখেছে বাহিনী।

 

 

 

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...