Thursday, June 25, 2026

স্বচ্ছতা আনতে সহানুভূতিজনিত চাকরি এবার অনলাইনে! বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

Date:

Share post:

সহানুভূতিজনিত কারণে চাকরি পাওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার যাবতীয় প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পদ্ধতিগত সরলীকরণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কর্মরত অবস্থায় মৃত বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া রাজ্য সরকারি কর্মচারীদের নিকটাত্মীয়দের সহানুভূতিজনিত কারণে চাকরি দেওয়ার সংস্থান রয়েছে। কিন্তু নানা সময়ে সেই চাকরি দেওয়ার ক্ষেত্রে নানা অভিযোগ ওঠে। এবার সেই সব চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে আসা হচ্ছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই সবক’টি দফতরের সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।

এই গোটা প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা উল্লেখ করে রাজ্যের অর্থ দফতরের ই-গভর্ন্যান্স শাখা বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে অর্থ দফতরের আইএফএমএস পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। চাকরির জন্য যিনি আবেদন করবেন, তাঁর মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে আবেদন করতে হবে। যাবতীয় তথ্য ও নথি সেখানেই আপলোড করতে হবে। আবেদনের সঙ্গে ডিজিটাল সিগনেচার করে সেটি আপলোড করতে বলা হয়েছে। আবেদন করার পর চাকরি পাওয়ার বিষয়টি কোন পর্যায়ে আছে তাও পোর্টাল থেকেই জানতে পারবেন আবেদনকারী। যোগ্য প্রার্থীদের শূন্যপদের ভিত্তিতে জেলার অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা যাবে বলে জানানো হয়েছে। এই জন্য শুরুতেই কম্পিউটারের যোগ্যতা পরীক্ষায় সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকছে না। তবে প্রবেশনে থাকাকালীন সময়ে ওই প্রার্থীকে সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করতেই হবে বলে উল্লেখ করা হয়েছে। পাশ না করতে পারলে তাঁর পদ স্থায়ী হবে না।

আরও পড়ুন- যু.দ্ধজয়ের ৫২ বছর! তিলোত্তমায় ‘বিজয় দিবস’ অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের ৩০ মুক্তিযো.দ্ধা

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...