Saturday, May 30, 2026

অ.ভিযোগের ত.দন্তে ছুটির দিনেও বিধানসভায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ

Date:

Share post:

বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনা অভিযোগের তদন্তে ছুটির দিনেও সেখানে দেখা গেল কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ। বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। তবে, শনি ও রবিবার বন্ধ থাকে অধিবেশন। তবে, তদন্তের স্বার্থে শনিবার দুপুরেই বিধানসভায় যায় কলকাতা পুলিশের একটি বাহিনী। যেখানে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ, সেখানকার ভিডিও তোলার পাশাপাশি স্টিল ছবিও তোলা হয়েছে।

তৃণমূলের ঘোষিত কর্মসূচির মধ্যে গিয়ে গোলমাল বাধান বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, কর্মসূচির শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Bandopadhyay) তৃণমূলের মন্ত্রী-বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছেন সেই সময়ও বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ‘কুৎসিত’ চিৎকার করে স্লোগান দিয়েছেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য বিজেপি (BJP) বিধায়করা। এই ঘটনা হয়েছে পর পর দুদিন। অভিযোগ, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিজেপির বিধায়করা তীব্র চিৎকার করেন। জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ ওঠে বিজেপি বিধায়করা। বিধানসভায় স্পিকার বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠক করেন পরিশোধীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee)-সহ মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য, ডিসি সেন্ট্রাল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরেই জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূলের পরিষদীয় দলের তরফে অধ্যক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়। এরপরই বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান।

বুধবার ধর্নায় হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে বিধানসভার অম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসেন শাসকদলের মন্ত্রী, বিধায়কেরা। ওই একই সময়ে কোনও অনুমতি ছাড়াই তৃণমূলের ধর্নাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে বিধানসভার সিঁড়িতে বসে পাল্টা তুমুল গোলমাল করেন বিজেপি বিধায়কেরা। তৃণমূল বিধায়কেরা জাতীয় সঙ্গীত গাওয়ার সময়েও বিজেপি শিবির থেকে স্লোগান শোনা যাচ্ছিল বলে অভিযোগ। তার তদন্তেরই এদিন সরোজেমিনে খতিয়ে দেখেন কলকাতা পুলিশের (Kolkata Police) তদন্তকারী অফিসাররা।


Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...