Tuesday, March 31, 2026

অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোন! অধীরের ‘বাসনা’কে তীব্র খোঁ.চা কুণালের

Date:

Share post:

রাজনৈতিকভাবে দেউলিয়া কংগ্রেস! রাজ্যের পর পর নির্বাচনে ভাঁড়ার শূন্য। এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguli) মুখ্যমন্ত্রী মুখ করার ভাবছে কংগ্রেস! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhuri) মন্তব্যই সেই জল্পনা উস্কে দিয়েছে। শনিবার, বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করে অধীর বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব।‘‘ অধীরের মন্তব্যকে তীব্র কটাক্ষ করে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এতে কংগ্রেসের দেউলিয়াপনাই প্রকাশ পাচ্ছে। একই সঙ্গে অধীরের বিরুদ্ধে দায়িত্বে থাকা একজন বিচারপতিকে প্রলোভন দেখানোর বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা সফরে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। এদিকে এদিন বহরমপুরেই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ। সেখানেই বিচারপতির প্রশংসার বন্যা বইয়ে দিতে দিতে অধীর বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব।’’ অধীরের মতে, ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা রাজনীতিতে এলে নতুন দিগন্ত তৈরি হবে।’’

এই বক্তব্যের প্রেক্ষিতে অধীরকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, কংগ্রেস একা লড়ে পারল না। বাম-আইএসএফ-এর সঙ্গে জোট করেও শূন্য। কত বড় দেউলিয়া হলে নিজেদের রাজনৈতিক পরিধির বাইরে মুখ খুঁজছে! তীব্র আক্রমণ কুণালের। এর পরেই মোক্ষম প্রশ্ন তোলেন কুণাল। তাঁর মতে, “এটা একজন দায়িত্বে থাকা বিচারপতিকে প্রলোভন দেখানো হচ্ছে না তো! তাঁকে প্ররোচিত করা, লোভ দেখানো, আশ্বাস দেখানো হচ্ছে না তো, যে তৃণমূল বিরোধিতা চালিয়ে যান, আমরা ক্ষমতায় এলে আপনাকে দেখব!” এর পরেই কুণালের টিপ্পনি বিজেপি বিরোধী জোট I.N.D.I.A. লোকসভায় জিতে দিল্লিতে সরকরা গঠন করার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উত্তর প্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হবে!


Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...