Saturday, April 4, 2026

বিরোধীদের অ.ভিযোগকে গুরুত্ব দিয়ে ভোটার তালিকা নিয়ে বিশেষ অভিযান কমিশনের

Date:

Share post:

ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য ভোটার তালিকা সংশোধনের চলতি প্রক্রিয়ায় রাজ্য নির্বাচন দফতরের কর্তা ব্যক্তিরা জেলায় জেলায় ঘুরে নজরদারি শুরু করেছেন। ইতিমধ্যে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব স্বয়ং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে তালিকা সংশোধনের কাজ যাচাই করে এসেছেন বলে জানা গেছে।

রবিবার উত্তরবঙ্গে যাচ্ছেন সিইও অফিসের অন্যান্য আধিকারিকরা। আগেই জানানো হয়েছে যে পয়লা নভেম্বর থেকে তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। ৯ ই ডিসেম্বর পর্যন্ত তালিকা সংশোধন প্রক্রিয়ায় আবেদনপত্র গ্রহণ করা হবে।তার আগে শনিবার ও রবিবার প্রতিটি বুথে বিশেষ শিবির খোলা হয়েছে।সেখানেই আবেদন পত্র জমা দেয়া যাবে। অন্যথায় অনলাইনেও জমা দেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন- সম্পূর্ণ তৈরি বিধানসভার নিজস্ব সংগ্রহশালা, সোমবারই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...