Tuesday, April 7, 2026

সংসদ অধিবেশনের আগে সর্বদল বৈঠকে ৬ ইস্যুতে কেন্দ্রকে বিঁধল তৃণমূল

Date:

Share post:

আগামী সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে সর্বদল বৈঠকে কেন্দ্রের শাসকদলকে চাপে ফেলতে ৬ ইস্যুকে হাতিয়ার করল তৃণমূল। সংসদ অধিবেশনের আগে এই সর্বদল বৈঠকে এই ৬ ইস্যু তুলে ধরলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

তৃণমূলের তরফে যে ৬ ইস্যু সর্বদল বৈঠকে তুলে ধরা হয়েছে তা হল… প্রথমত, কেন্দ্র সংসদ অধিবেশনের আগের সর্বদল বৈঠক ডেকে শুধুই সময় নষ্ট করছে। এতে কাজের কাজ হয় না। আগের বারও সরকার অধিবেশনের মাঝপথে হঠাৎ করে বিল পেশ করে পাশ করিয়ে নিয়েছে। দুই, ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা এবং সাক্ষ্য আইন, এই তিনটি আইন যেন এই অধিবেশনে পাশ করানো না হয়। এগুলোতে অনেক সংশোধন প্রয়োজন। কোনওরকম তাড়াহুড়ো ঠিক নয়। তিন, ১০০ দিনের কাজ থেকে স্বাস্থ্য পরিষেবায় বরাদ্দ, রাজ্যের বকেয়া নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল। চতুর্থ দাবি, সরকার যেন এই অধিবেশন শুধু নিজেদের পিঠ চাপড়ানোর কাজে না ব্যবহার করে। মূল্যবৃদ্ধি-বেকারত্বের মতো ইস্যুতে আলোচনার সুযোগ দেওয়া হয়। পঞ্চম দাবি, সংসদের কোনও কমিটির রিপোর্ট পেশের আগে যেন ফাঁস না হয়। মহুয়ার ক্ষেত্রে যেভাবে এথিক্স কমিটির রিপোর্ট ফাঁস করে দেওয়া হয়েছে, তার তীব্র নিন্দা করেছে তৃণমূল। সবশেষে রাজ্যের শাসকদল জানিয়েছে, তাঁরা সংসদে আলোচনা চায়। সরকার যেন কোনও অজুহাতে পিঠ বাঁচাতে অধিবেশন ভণ্ডুল না করে দেয়।

সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে এই সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন ২৩টি দল ৩০ জন নেতা। সেখানে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তাঁরা সব বিরোধী দলের কাছে সহযোগিতা প্রার্থনা করেছে। উল্লেখ্য, ৪ ডিসেম্বর থেকে শীতকালীন অধিবেশন হবে। মোট ১৫দিন সংসদ বসবে।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...