Tuesday, June 23, 2026

লন্ডনে ভারতীয় ছাত্রের মৃ.ত্যু ঘিরে চা.ঞ্চল্য! টেমস নদী থেকে উদ্ধার দেহ  

Date:

Share post:

উচ্চশিক্ষার (Higher Studies) জন্য গিয়েছিলেন লন্ডনে (London)। আর সেখানে গিয়ে এমন ভয়াবহ পরিণতি হবে তা হয়তো কেউই দুঃস্বপ্নে ভাবতে পারেননি। এবার লন্ডনের টেমস নদীতে (Thames River) ভারতীয় ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মৃত ওই ভারতীয় পড়ুয়ার নাম মিতকুমার প্যাটেল (Mitkumar Patel) (২৩)। তবে তাঁকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে নাকি ওই পড়ুয়া আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

লন্ডন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসেই উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে যান ওই পড়ুয়া। এরপর গত ১৭ নভেম্বর থেকেই ওই পড়ুয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই ওই পড়ুয়ার এক আত্মীয় পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ নভেম্বর টেমস থেকে মিতকুমারের দেহ উদ্ধার হয়। টেমস নদীতে ওই ভারতীয় ছাত্রের দেহ ভেসে থাকতে দেখেন এক পথচারী। তিনিই পুলিশ খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেট্রোপলিটন পুলিশ ওই ছাত্রের দেহ উদ্ধার করে। পূর্ব লন্ডনের ক্যানারি হোয়ার্ফ অঞ্চলের কাছে টেমস নদী থেকে মিতকুমারের দেহ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে পড়ুয়ার মৃত্যুতে সন্দেহজনক কিছু মেলেনি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।

এদিকে মিতকুমারের পরিবার সূত্রে খবর, গত ২০ নভেম্বর উচ্চশিক্ষার জন্য শেফিল্ডে চলে যাওয়ার কথা ছিল মিতকুমারের। শেফিল্ড হলম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন তিনি। পাশাপাশি অ্যামাজনে পার্টটাইম চাকরি করার কথাও ছিল তাঁর। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিদিনই নিয়ম করে হাঁটতে বেরোতেন মিতকুমার। কিন্তু ১৭ নভেম্বর মিত হাঁটতে বেরোলেও অনেক সময় পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি মিতকুমারের। এরপরই পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তাঁরা। তবে অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন হাঁটতে বেরলেও ঘরের চাবি না নিয়েই নিয়ে বেরিয়ে গিয়েছিলেন মিত। কিন্তু প্রতিদিন যে ছেলে চাবি নিয়ে বাইরে বেরতেন ওইদিন কী এমন ঘটল যে কারণে নিজের ঘরের চাবি না নিয়েই বাইরে বেরিয়ে পড়লেন? আর এখান থেকেই রহস্য দানা বাঁধছে। তাহলে কী ওই পড়ুয়া আত্মহত্যা করলেন নাকি তাঁকে কেউ খুন করল তা এখন স্পষ্ট নয়। তবে ভারতীয় ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লন্ডনে।

 

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...