Friday, April 24, 2026

‘অ্যানি.ম্যাল’-এর হু.ঙ্কারে সুপারহিট রণবীর, ছাপিয়ে গেলেন শাহরুখের ‘জওয়ান’কে!

Date:

Share post:

‘অ্যানিম্যাল’ (Animal Movie))জ্বরে কাঁপছে বক্স অফিস। দুদিনেই ভারতীয় বিনোদন বাজারের (box office collection) নিরিখে ১০০ কোটির ক্লাবে রণবীর কাপুরের (Ranbir Kapoor) নতুন ছবি। ২ ডিসেম্বর ছবিটি ভারতে ব্যবসা করেছিল ৬৩.৮০ কোটি টাকার। সব মিলিয়ে এখনও পর্যন্ত সিনেমাটি ঘরে তুলেছে ১২৯.৮০ কোটি টাকা। শাহরুখ খানের ‘জওয়ান’ (Jawan ) ছবির নজির ভেঙে দিয়েছে রণবীরের অ্যানিম্যাল। প্রথম দু’দিনের নিরিখে এখন পর্যন্ত সবোর্চ্চ আয়ের নজির ছিল ‘জওয়ান’-এর, প্রায় ১২৮ কোটি। আজ ছুটির দিনে সন্ধ্যা ও রাতের শো মিলিয়ে RK এর নতুন সিনেমার ব্যবসার অংকটা প্রায় ১৫০ কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ছবির বাজেট প্রায় ২০০ কোটি। আর বিশ্বব্যাপী দু’দিনে ‘অ্যানিম্যাল’ আয় করেছে ২৩০ কোটি। অর্থাৎ ছবির বাজেটের টাকা উঠে গিয়েছে সিনেমা মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই। উত্তর আমেরিকায় রেকর্ড ব্যবসা করেছে এই সিনেমা। সমালোচকদের ব্যাকফুটে রেখে ব্লকবাস্টার হওয়ার দিকে এগোচ্ছে অনিল কাপুর, রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওল অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবি। নির্মাতারা মনে করছেন পাঠানের হাজার কোটির রেকর্ড খুব তাড়াতাড়ি ভেঙে ফেলবেন রণবীর।

অভিনেতার ক্যারিয়ারে এটাই সবথেকে বড় বক্স অফিস ওপেনিং। তাই শনিবার রাতে ‘অ্যানিম্যাল’ টিমের সঙ্গে ছবির সাফল্য উদযাপনে মেতে উঠলেন সুপারস্টার।

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...