Wednesday, June 24, 2026

মানবিক মন্ত্রী বেচারাম মান্না, নিজের পাইলট কারে দু.র্ঘটনায় আ.হতদের হাসপাতালে পাঠালেন

Date:

Share post:

ফের মানবিক মুখ মন্ত্রীর। রবিবার দুর্ঘটনায় পড়েছিলেন তারকেশ্বর নচিপুরের বাসিন্দা তরুণ কুমার হাজরা, গীতশ্রী কুন্ড ও তারকেশ্বর পদ্মপুকুর এর বাসিন্দা জ্ঞান রঞ্জন তাঁ। সেই সময় ওই রাস্তা দিয়ে মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক ডাঃ করবী মান্না হরিপালের এক অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন।দুর্ঘটনা দেখতে পেয়েই পাইলট কার সহ নিজের গাড়ি দাঁড় করিয়ে দেন মন্ত্রী বেচারাম মান্না।

দ্রুত নিজেই নেমে আসেন গাড়ি থেকে।গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মন্ত্রী ও বিধায়ক দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যানটির গেট ভেঙে আহতদের উদ্ধার করেন।মন্ত্রী তার নিজের পাইলট ভ্যানে করে আহতদের সিঙ্গুর ট্রমা কেয়ার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।মন্ত্রীর এই মানবিক মুখ দেখে প্রশংসা করেন এলাকার মানুষ। জানা গিয়েছে,‌এদিন চন্দননগরে আত্মীয়র বাড়ি মারুতি ভ্যানে করে যাওয়ার পথে হরিপাল থানা এলাকায় নালিকুল পোস্ট অফিস মোড়ে একটি ইট বোঝাই ট্রাক্টর এর পিছনে দুটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। মারুতি চালকসহ দুর্ঘটনার কবলে পড়ে চারজন।। শেষ পর্যন্ত মন্ত্রীর উদ্যোগে আপাতত তাদের শারীরিক অবস্থা অনেকটাই ভালো।

[25/10, 11:49 am] Chandan:

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...