Tuesday, June 23, 2026

মধ্যপ্রদেশে ভোটগণনার মাঝে কারচুপির অভিযোগ কংগ্রেসের

Date:

Share post:

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগণনার মাঝে বড় অভিযোগ কংগ্রেসের।কংগ্রেসের অভিযোগ, গণনা শুরুর কয়েক ঘণ্টা আগেই উজ্জয়িনীর একটি স্ট্রংরুমে এই কারচুপি হয়েছে বলে দাবি ।

উজ্জয়িনীর তারানা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মহেশ পারমারের দাবি, একটি ব্যালট বাক্সের সিল ভাঙা অবস্থায় দেখতে পান তিনি এবং দলীয় কর্মীরা। বাক্সে যে সিল রয়েছে, তা নতুন করে লাগানো হয়েছে ।
মধ্যপ্রদেশ কংগ্রেস এক্স হ্যান্ডলে লিখেছে, ‘‘উজ্জয়িনীতে গণনার আগে কারচুপি। উজ্জয়িনীর কোঠি প্যালেসের স্ট্রংরুমে একটি পোস্টাল ব্যালটের সিল ভাঙা হয়েছে। কংগ্রেস প্রার্থী ও তাঁর প্রতিনিধিরা ভাঙা ব্যালট বাক্সের সিল জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকদের দেখিয়েছেন। অভিযোগও দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশন আর কত দিন চুপ থাকবে?’’
উজ্জয়িনীর জেলাশাসক কুমার পুরুষোত্তমের দাবি, সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে দিনের বেলায় জেলা কোষাগার থেকে পোস্টাল ব্যালটগুলি গণনাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পুরো প্রক্রিয়া ভিডিও করে রাখা রয়েছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...