Tuesday, June 23, 2026

মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি, পালাবদলের ইঙ্গিত ছত্তিশগড়, রাজস্থানে!

Date:

Share post:

চার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) গণনা চলছে। যত সময় যাচ্ছে ততই বিজেপি বনাম কংগ্রেসের (BJP vs Congress) লড়াই জোরদার হচ্ছে। সকাল ১০ টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশে অনেকটা এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ছত্তিশগড়, রাজস্থানে পালাবদলের ইঙ্গিত মিলছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তেলেঙ্গানায় নিজেদের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দ্রুত এগোচ্ছে কংগ্রেস।

সকাল ১০ টা পর্যন্ত গণনার নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে?

মধ্যপ্রদেশে ১৫০ টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি, ৭৯ আসনে এগিয়ে জাতীয় কংগ্রেস। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ১১৬।

রাজস্থানে পালাবদলের ইঙ্গিত। বিজেপি এগিয়ে রয়েছে ১২৬টি আসনে, কংগ্রেস ৬১ এবং অন্যান্যরা ১২টি আসনে এগিয়ে রয়েছেন। রাজস্থানের ম্যাজিক ফিগার ১০০।

হাড্ডাহাড্ডি লড়াই চলছে ছত্তিশগড়ে। কখনও কংগ্রেস এগিয়ে যাচ্ছে তো কখনও বিজেপি। শেষ খবর পাওয়া অনুযায়ী কংগ্রেস ৪২ টি আসনে এবং বিজেপি ৪৬ আসনে এগিয়ে রয়েছে। ছত্তিশগড়ে সরকার গড়তে প্রয়োজন ৬০ আসনের সংখ্যা গরিষ্ঠতা।

তেলেঙ্গানায় কার্যত সরকার গড়ার পথেই এগোচ্ছে কংগ্রেস। অন্তত এখনও পর্যন্ত গণনায় সেই ট্রেন্ড চলছে। ৬১ আসনে এগিয়ে কংগ্রেস, দ্বিতীয় স্থানে BRS এগিয়ে রয়েছে ৫০টি আসনে। ম্যাজিক ফিগার ৬০।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাজস্থানে কংগ্রেস প্রার্থী অশোক গেহলট, সচিন পাইলট এগিয়ে রয়েছেন। বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া এগিয়ে রয়েছেন। তেলেঙ্গানায় পিছিয়ে রয়েছেন BRS এর কে চন্দ্রশেখর রাও। ছত্তিশগড়ে কংগ্রেসের ভূপেশ বাঘেল এগিয়ে রয়েছেন, বিজেপির বিজয় বাঘেল পিছিয়ে রয়েছেন। মধ্যপ্রদেশে বিজেপির শিবরাজ সিং চৌহান শুরু থেকেই এগিয়ে রয়েছেন। কৈলাস বিজয়বর্গীয়ও এগিয়ে রয়েছেন বলে খবর। এখানে কংগ্রেসের কমলনাথ পিছিয়ে পড়েছেন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...