Friday, April 3, 2026

গণনা শেষের আগেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে শুভেচ্ছা! সা.সপেন্ড তেলঙ্গানার পুলিশ প্রধান

Date:

Share post:

বেনজির! অনন্য এক ঘটনার সাক্ষী রইল গোটা দেশ। ভোটের গণনা চলার মধ্যেই আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্য তেলঙ্গানা পুলিশের ডিজি, অঞ্জনি কুমারকে বরখাস্ত করল ভারতের নির্বাচন কমিশন। কিন্তু কেন?

রবিবার ছিল চার রাজ্যের হাইভোল্টেজ নির্বাচনের ফলাফলের দিন। এদিন তেলাঙ্গানায় কংগ্রেসের জয়ের সম্ভাবনা স্পষ্ট হওয়ার পর রাজ্য কংগ্রেস সভাপতি ও প্রার্থী রেবন্ত রেড্ডির ( Revanth Reddy) হায়দরাবাদের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান তেলাঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনারেল (Director General of Police) অঞ্জনি কুমার (Anjani Kumar)।

তাঁর সঙ্গে গিয়ে রেভান্থ রেড্ডির হাতে ফুলের স্তবক তুলে দেন রাজ্য পুলিশের নোডাল অফিসার সঞ্জয় জৈন ও তেলাঙ্গানার ব্যয়ের নোডাল অফিসার মহেশ ভাগবত। এরপরই জানা যায় যে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে তেলাঙ্গানার ডিজিপি অঞ্জনি কুমারকে বরখাস্ত করেছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। ডিজিপিকে সাসপেন্ড করার পাশাপাশি বাকি দুই পুলিশ কর্তাকে শোকজ করেছে কমিশন।

আরও পড়ুন- বিশ্বকাপে এখনও জায়গা পাকা নয় রিঙ্কুর, মত ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...