Monday, April 6, 2026

“কাজে তো ফিরতেই হবে”,উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে ফিরে বলছেন হুগলির শৌভিক-জয়দেব!

Date:

Share post:

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বের হয়েই মা তপতী পরামানিকের সঙ্গে ফোনে কথা বলেন জয়দেব। ভিডিও কলে মা-ছেলের দীর্ঘক্ষণ কথাও হয়। মাকে নিজের কুশল সংবাদও দেন জয়দেব। অন্যদিকে উদ্ধারকারী দলকে ধন্যবাদও জানান তপতী দেবী।

বাবা বলেছেন, খুব ভাল লাগছে এবার। খুব আনন্দিত লাগছে। আমাদের সাংসদ এখন আমাদের পাশে। এতে আরও ভাল লাগছে। উনি সবসময় আমাদের পাশে ছিলেন। প্রায়দিনই আমাদের পাশে ছিলেন। কথা বলেছেন। ছেলের এই সাহসী মনোবল আমি কোনওদিন ভাঙতে চাইব না।আসলে একটু বেশি রোজগারের আশা। পেটের টানে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন। সেখানে কাজে গিয়েই বিপত্তি। উত্তরকাশীর টানেলে কাজ চলাকালীন আটকে পড়েছিলেন। তার পর টানা ১৭ দিন সুড়ঙ্গে জীবন সংগ্রাম। পরিবারের ভয়ংকর দিন কাটিয়ে অবশেষে ঘরে ফেরা। তাও মনের জোর রয়েছে একইরকম। “কাজে তো ফিরতেই হবে”, নিজের গ্রামে ফিরে বলছেন হুগলির সৌভিক পাখিরা এবং জয়দেব পরামানিকরা।হুগলির পুরশুড়ার নিমডাঙ্গির জয়দেব প্রামাণিক এবং হরিণখালির বাসিন্দা সৌভিক পাখিরা। দুপয়সা বেশি রোজগারের আশায় নিম্নবিত্ত পরিবারের দুই সন্তান গিয়েছিলেন উত্তরাখণ্ডে। টানেলে কাজ চলাকালীন আটকে পড়েন তাঁরা। একটানা ১৬ দিন সেখানেই দিন কাটে। রবিবার সকালে গ্রামে ফেরেন তাঁরা। মালা পরিয়ে ‘মৃত্যুঞ্জয়ী’দের বরণ করে নেওয়া হয়। বিপদকে হার মানিয়ে ঘরে ছেলেরা গ্রামে ফেরায় খুশি পরিবারের লোকজন, বন্ধুবান্ধব সবাই। গোটা গ্রামেই যেন উৎসবের মেজাজ। বাড়িতে এলাহি রান্নার আয়োজন করা হয়েছে।
গ্রামে ফিরে সুড়ঙ্গে আটকে থাকার ভয়ংকর অভিজ্ঞতার কথা সকলকে জানান দুজনে। তাঁরা জানান, সুড়ঙ্গ বিপর্যয়ের প্রথম দুদিন খুবই দুশ্চিন্তায় ছিলেন তারা। পরে যদিও আতঙ্ক কেটে যায়। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হওয়ার পর থেকে অনেকটাই যেন শান্তি পান তাঁরা।
খাবারের কোনও অভাব হয়নি টানেলে। বেরিয়ে আসতে যে পারবেনই, সেই মনের জোর আগাগোড়াই ছিল তাঁদের। ‘মৃত্যুঞ্জয়ী’ দুই শ্রমিক নিজেদের লক্ষ্যে অবিচল। “কাজে তো ফিরতেই হবে”, বলছেন সৌভিক-জয়দেবরা।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...