Monday, April 6, 2026

KIFF 2023: হাতে মাত্র একটা দিন, শেষ মুহূর্তের প্রস্তুতি চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে!

Date:

Share post:

বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণের (World Cinema’s Bengal Expedition) আর মাত্র একদিন বাকি। আগামী ৫ ডিসেম্বর ২০২৩ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (29th KIFF) । এবছর বিশ্বের ৩৯টা দেশ থেকে ১৫৯০ টি সিনেমা স্ক্রিনিং-এর জন্য আবেদন করেছিল। আগামী বুধবার থেকে পরের সপ্তাহের মঙ্গলবার (6th -12th Dec) পর্যন্ত শহরের ২৩ টি প্রেক্ষাগৃহে ২১৯ টি সিনেমা দেখানো হবে। এবছরের ফোকাস কান্ট্রি স্পেন (Spain)। সেদেশের ৬টি সিনেমার প্রদর্শন হবে এবারের চলচ্চিত্র উৎসবে।

সাত দিন ধরে বিশ্ব সিনেমার নানা ঘরানাকে প্রেক্ষাগৃহে উপভোগ করতে চলেছেন সিনেপ্রেমীরা। অমিতাভ বচ্চন বা শাহরুখ খান উপস্থিত হতে না পারলেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বলিউডের ভাইজান সলমন খান(Salman Khan)। উত্তম কুমার এবং তনুজা অভিনীত ‘দেয়া নেয়া’ সিনেমা দিয়েই চলচ্চিত্র উৎসবের শুরু। এবছর থিম সং গেয়েছেন অরিজিৎ সিং যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং। এবছর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে একটু ব্যতিক্রমী পথে হেঁটেছে রাজ্য। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে সেদিন জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। অন্যান্য বছর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঞ্চালনার দায়িত্বে থাকলেও এ বছর তিনি উপস্থিত থাকবেন না। যদিও কিফের (KIFF) সমাপ্তি অনুষ্ঠানে তাঁকে মঞ্চে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নন্দন -রবীন্দ্র সদন চত্বরে। দুর্গাপুজোর শেষে আর যীশুপুজোর আগে এই সাত দিন বিনোদনের পুজোতে মেতে উঠতে মরিয়া শহরবাসী। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সকাল ন’টায় থাকছে প্রথম শো আর সন্ধ্যা সাতটায় শেষ শো। মৃণাল সেন এবং দেব আনন্দের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নন্দন ও গগনেন্দ্র প্রদর্শনশালায় বিশেষ প্রদর্শনীর (Centenary tribute) আয়োজন করা হয়েছে।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...