Saturday, June 13, 2026

কলকাতার বহুতল আবাসনে দু.র্ঘটনা! ১৭ তলা থেকে ম.রণঝাঁপ বৃদ্ধের, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

রবিবার (Sunday) ছুটির দিন সাতসকালেই কলকাতার (Kolkata) এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) এক বৃদ্ধ। মুকুন্দপুরের (Mukundpur) এক অভিজাত বহুতল আবাসনের দুর্ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে মানসিক কোনও অবসাদ থেকেই ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম রঞ্জন বোস (৭২)। মুকুন্দপুরের ওই বহুতল আবাসনের ১৩ তলায় থাকতেন বৃদ্ধ।

পুলিশ সূত্রে খবর, বাইপাসের ধারে মুকুন্দপুরে এক অভিজাত আবাসনের ১৭ তলা থেকে ঝাঁপ দেন ওই বৃদ্ধ। ৭২ বছর বয়সি রঞ্জন দিন কয়েক একাই ছিলেন আবসানের ফ্ল্যাটে। তাঁর মেয়ে কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তাঁর কাছেই ১০-১২ দিন আগে গিয়েছিলেন মৃত বৃদ্ধর স্ত্রী। রবিবার স্কাল পৌনে ৬ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আবাসানের ১৭ তলার ল্যান্ডিং থেকে ঝাঁপ মারেন রঞ্জন। এরপরই আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে।

এদিনে ওই আবাসনের নিরাপত্তারক্ষীরা সাতসকালে আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে নীচে। তারপর পুলিশে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে আবাসিকের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে বৃদ্ধের মৃত্যুর আসল কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ১৩ তলায় থাকলেও ওই বৃদ্ধ বহুতলের ১৭ তলা থেকে ঝাঁপ দেন কারণ সেখানে তাঁর এক জোড়া চটি পাওয়া গিয়েছে। কিন্তু কেন তিনি সেখান থেকে ঝাঁপ দিলেন তা নিয়ে ধন্ধে পুলিশ। সত্যিই ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন নাকি তাঁকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...