Saturday, April 4, 2026

৩ রাজ্যের ক্ষ.মতা দখলে আসতেই জনতার কাছে ‘নতজানু’ মোদি-শাহ! শুভেচ্ছা তেলেঙ্গানাবাসীকেও

Date:

Share post:

চার রাজ্যের মধ্যে রাজস্থান (Rajasthan), ছত্তিশগড় (Chhattisgarh) ও মধ্য প্রদেশে (Madhya Pradesh) প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয় নিশ্চিত করেছে বিজেপি (BJP)। তবে তেলেঙ্গানার (Telengana) ফল বিজেপির পক্ষে যায়নি। সেখানে কংগ্রেসের (Congress) কাছে নাস্তানাবুদ হতে হয়েছে গেরুয়া শিবিরকে। আর তার জেরেই বিআরএস-কে (BRS) হারিয়ে নতুন সরকার গঠনের পথে হাত শিবির। তবে ৩ রাজ্যে বিজেপির এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডেলে তিন রাজ্যের মানুষের কাছে জয়ের জন্য ‘মাথানত’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি হার নিশ্চিত জেনেও তেলেঙ্গানাবাসীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী।

রবিবার চার রাজ্যের নির্বাচনের ফলাফলের চিত্র পরিষ্কার হতেই দেখা যায় চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। এরপরই ট্রেন্ড বুঝে এক্স হ্যান্ডেলে নতজানু হয়ে ৩ রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রী লেখেন, ‘‘জনতা জনার্দনের সামনে আমরা মাথানত করছি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ফলাফল এমনই ইঙ্গিতই দিচ্ছে যে, ভারতের মানুষ সুশাসন এবং উন্নয়নের রাজনীতির সঙ্গেই রয়েছে। আমি এই দ্বিধাহীন সমর্থনের জন্য এই তিন রাজ্যের মানুষকে ধন্যবাদ দিতে চাই। এরপর প্রধানমন্ত্রী আরও লেখেন, আমি আশ্বাস দিচ্ছি যে, তাঁদের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করব। পাশাপাশি কঠোর পরিশ্রমী কার্যকর্তাদেরও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী লেখেন, তাঁরা প্রত্যেকেই আদর্শ। তাঁরাই ক্লান্তিহীন পরিশ্রম করে মানুষের কাছে আমাদের উন্নয়নের লক্ষ্যকে তুলে ধরেছেন।’’ তবে শুধু ৩ রাজ্যের জন্য নয়, কংগ্রেসের কাছে হারলেও তেলেঙ্গানাবাসীকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী।

রবিবার শুধু প্রধানমন্ত্রীই নন, এদিন ৩ রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন, “তুষ্টিকরণ ও জাতিগত বিভেদের রাজনীতি শেষ। নতুন ভারত পলিটিক্স আর পারফরমেন্সের উপর ভোট দেয়। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের জনতাকে প্রণাম। এই বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...