Thursday, May 14, 2026

দুপুর ১২টা পর্যন্ত গণনার রিপোর্ট: মরু রাজ্যের পর ছত্তিশগড়ও হাতছাড়া কংগ্রেসের!

Date:

Share post:

ভোট গণনার চার ঘণ্টা পরে তিন রাজ্যে ক্ষমতা দখলের পথে বিজেপি (BJP), তেলেঙ্গানায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস (INC)। রবিবারের সকালে গোটা দেশের নজর ছিল চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের (4 State Election Results) দিকে। গণনা শুরুর পৌনে এক ঘণ্টার মধ্যেই একের পর এক চমক আসতে থাকে। শুরুতে পোস্টাল ব্যালট খোলা হয়। তার কিছুক্ষণ পর থেকেই ইভিএম কাউন্টিং শুরু হয়েছে বলে খবর। সকাল ১১টা পর্যন্ত পাওয়া রিপোর্টে ছত্তিশগড়ে কংগ্রেস বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। কিন্তু দুপুর ১২ টায় ছবিটা অনেকটাই বদলে গেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপি প্রার্থীরা অনেকটা এগিয়ে আছেন বলে জানা যাচ্ছে। যদিও ভোট গণনা শেষ হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কংগ্রেসের সমর্থকরা মনে করছেন যে কোনও মুহূর্তে এই তিন রাজ্যে হাত সমর্থকরা ম্যাজিক দেখাতে পারেন। তেলেঙ্গানা নিয়ে অবশ্য স্বস্তিতে রয়েছেন রাহুল-সোনিয়ারা।

দুপুর ১২টা পর্যন্ত গণনার নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে?

মধ্যপ্রদেশে ১৬১ টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি, ৬৬ আসনে এগিয়ে জাতীয় কংগ্রেস। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ১১৬ যা অনেক পার করে গেছে গেরুয়া শিবির।

রাজস্থানে ম্যাজিক ফিগার ১০০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি এগিয়ে রয়েছে ১১৩টি আসনে, কংগ্রেস ৭১ আসনে এগিয়ে রয়েছে।

সকাল থেকেই ছত্তিশগড়ে কংগ্রেস বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলেছে । তবে শেষ খবর পাওয়া অনুযায়ী কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি ৫৪ আসনে এবং কংগ্রেস ৩৪ টি আসনে এগিয়ে রয়েছে। ছত্তিশগড়ে সরকার গড়তে প্রয়োজন ৬০ আসনের সংখ্যা গরিষ্ঠতা।

তেলেঙ্গানায় কার্যত সরকার গড়ার পথেই এগোচ্ছে কংগ্রেস। অন্তত এখনও পর্যন্ত গণনায় সেই ট্রেন্ড চলছে। ৬৫ আসনে এগিয়ে কংগ্রেস, ৩৯টি আসনে এগিয়ে দ্বিতীয় স্থানে BRS। এই বিধানসভায় ম্যাজিক ফিগার ৬০।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...