Tuesday, March 17, 2026

ট্রেনের টিকিট বাতিলে এবার গুণতে হবে দ্বিগুণ টাকা! বদল একাধিক নিয়ম

Date:

Share post:

দেশের চার রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের মধ্যেই আমজনতার ঘাড়ে খরচের বোঝা বাড়াল ভারতীয় রেল। এখন থেকে ট্রেনের কনফার্মড টিকিট (Confirmed ticket) বাতিল করতে গেলে রেলের ক্যানসেলেশন চার্জ (Cancellation charge) হিসাবে কাটা যাবে দ্বিগুণ টাকা অর্থাৎ টিকিট বাতিল করলে টাকা ফেরতের অঙ্ক আরও কমছে। সেই সঙ্গে চার্জের ওপর ৫ শতাংশ হারে বসবে জিএসটি (GST)। এই নিয়ম ডিসেম্বরের শুরু থেকেই লাগু করেছে ভারতীয় রেল (Indian Railways)।

পাশাপাশি টিকিট বাতিলের সময়সীমারও বিরাট বদল আনল রেল কর্তৃপক্ষ। আগে ট্রেন ছাড়ার সময়ের ৪৮ ঘণ্টা আগে বা তার আগে কনফার্মড টিকিট বাতিল (Cancellation) করতে হত। এখন থেকে সেই সময় ৪৮ ঘণ্টায় বেঁধে দেওয়া হল অর্থাৎ ৪৮ ঘণ্টা আগে টিকিট ক্যানসেল করলে ফার্স্ট ক্লাস (First Class) বা এক্সিকিউটিভ ক্লাসে (Executive Class) কেটে নেওয়া হবে ২৪০ টাকা। সঙ্গে জিএসটি (GST) জুড়বে ১২ টাকা। স্লিপার ক্লাসের (Sleeper Class) ক্ষেত্রে কেটে নেওয়া হবে ১২০ টাকা। তারওপর জুড়বে জিএসটি (GST)। ইতিমধ্যেই বেশ কিছু ট্রেনের ভাড়া মাত্রাতিরিক্ত বাড়ায় সাধারণ রেলযাত্রীদের নাভিশ্বাস। তারওপর টিকিট বাতিলের খরচ বাড়ায় সাধারণের ওপর খরচের বোঝা আরও বাড়াল মোদি সরকার।

রেলের নিয়ম অনুসারে ট্রেন ছাড়ার সময়ের যত কাছাকাছি টিকিট বাতিল করা হয় তত ক্যানসেলেশন চার্জ (Cancellation charge) বাড়বে, অর্থাৎ কেটে নেওয়া হবে আরও বেশি টাকা। ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট ক্যানসেল করলে এখন থেকে কেটে নেওয়া হবে ২৫ শতাংশ। আগে ট্রেন ছাড়ার ২ থেকে ৬ ঘণ্টার মধ্যে টিকিট বাতিলের চার্জ ৫০ শতাংশ ছিল। সেই সময়সীমাকেও কমিয়ে দেওয়া হল। এখন থেকে ট্রেন ছাড়ার ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কাটা যাবে ৫০ শতাংশ।

 

 

 

 

spot_img

Related articles

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...